আসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সম্পন্ন
মিজানুর রহমান মল্লিক: লক্ষ্মীপুরে হাজিরপাড়ার পুর্ব আলাদাদপুর আসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) মাদ্রাসার নিজস্ব মাঠে ৪০ টি ইভেন্টে, কয়েকশত প্রতিযোগীর অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে খেলাধুলা অনুষ্ঠিত হয়,বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে সাধারণ দর্শক অভিভাবক অভিভাবিকাদের উপচে পড়া ভীড় ছিল লক্ষ্মনীয়। কোরআন তেলাওয়াত,ছড়া আবৃত্তি, বস্তা দৌড়,মোরগ লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ, এ বালিশ রাখি কোথায় সহ নানা আয়োজনে দিনভর আসলামিয়া মাদ্রাসা প্রাংগন ছিলো মুখরিত। বরাবরের ন্যায় এবারো বিবাহিত বনাম অবিবাহিতদের রশি টানাটানি প্রতিযোগিতায় অবিবাহিতরা পরাজিত হয়। এছাড়াও অভিভাবিকাদের এ বালিশ রাখি কোথায় ইভেন্টে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার:
