রামগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ ৬ পরিবারকে সম্মাননা প্রদান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র-ছাত্রী কল্যান পরিষদের আয়োজনে এবং স্মার্ট ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় জুলাই বিপ্লবে রামগঞ্জের শহীদ ছয় পরিবারকে আর্থিক প্রনোদনা সহ সম্মাননা প্রদান করা হয়েছে।

বিপ্লবে সংকটে উদ্দীপ্ত তারুণ্যের ব্যানারে শনিবার (১৫ফেব্রুয়ারী) সকালে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে ওই সম্মাননা প্রদানের পাশাপাশি দুর্যোগপূর্ণ মুহুর্তে রামগঞ্জে ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকেও দেওয়া হয় স্বীকৃতি স্মারক।

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয় শহীদ সদস্য সৈয়দ মোস্তফা কামাল রাজু, মোঃ রাকিব, সামছুল ইসলাম, মোঃ রিপন হোসেন, মোঃ আনোয়ার হোসেন, কাউছার মাহমুদের পরিবারের স্বজনদের হাতে ৫০ হাজার টাকা হারে আর্থিক সম্মাননা চেক তুলে দিয়েছেন স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জহিরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা দেবব্রত দাস, নিচহরা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোঃ খলিলুর রহমান সহ অনেকে। পরে ঢাকাস্থ রামগঞ্জ উপজেলার ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ আয়োজিত মেধা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.