রামগতিতে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
গ্রাম্য সালিসি বৈঠকে বিচারের পরিবর্তে নানা অপবাদ দেওয়ায় লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষণের শিকার জান্নাত বেগমের (১৬) আত্মহত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) ভোরে কুমিল্লা জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় অভিযুক্ত হেলাল নামের অপর অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চরবাদাম ইউনিয়নের পশ্চিম চরকলাকোপা গ্রামের সেলিনা আক্তারের মেয়ে জান্নাত বেগমের সঙ্গে প্রতিবেশী মো. খবিরের ছেলে মো. রাকিবের গত ছয়-সাত মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।সম্পর্কের জের ধরে গত শনিবার (১ মার্চ) গভীর রাতে জান্নাতের বসতঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময়:
