লক্ষ্মীপুরে নকল স্বর্ণসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরে নকল স্বর্ণসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার মিয়ারবেড়ি বাজার থেকে তাদেরকে আটক করা হয়। লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা প্রতারকদের আটক করেছে। আটককৃতরা হলেন, আক্তার হোসেন, নয়ন হোসেন, আল-আমিন ও নবী নেওয়াজ। আটক আক্তার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের কলাকোপা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে, নয়ন সবদুলপুর গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে, আল-আমিন একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও নবী জামখোলা গ্রামের আলী হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি সাদা রঙের প্রাইভেটকারে আটক ব্যক্তিরা মিয়ার বেড়ি বাজারে ফারিহা শিল্পালয়ে স্বর্ণের গয়না বিক্রি:
