আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
কোরআনের হাফেজদের সংবর্ধনা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে হাফেজরা অত্যন্ত আনন্দিত।
শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫ টা লক্ষ্মীপুর রামগঞ্জ মোহাম্মদিয়া চাইনিজ রেস্টুরেন্টে অর্ধশতাধিক হাফেজদের এই সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, বাংলাদেশ বিমান বাহিনী ওয়ারেন্ট অফিসার হারুন অর রশীদ, সোনাপুর বড় মসজিদের খতিব হারুন অর রশীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী এমরান হোসেন, সহকারী সেক্রেটারী জাকির হোসেন পাটোয়ারী, ইখলাস ফাউন্ডেশনের সভাপতি মাস্টার ফয়সাল আহমেদ, রামগঞ্জ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক রুবেল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, আল কোরআন একাডেমির সভাপতি শেখ মোবারক উল্যাহ সহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল বাশার বলেন, নিজের স্বার্থে কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না, কোরআনের সঠিক বার্তা প্রচার করতে হবে। পবিত্র কোরআনের আলোতে বিশ্ব আলোকিত হওয়ার আশা ব্যক্ত তিনি।
উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে পবিত্র কুরআন নাযিল হয়। কোরআনের আলোকে ব্যক্তি,সমাজ,রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি। সুন্দর সমাজ বির্নিমানের আশা ব্যক্ত করেন সংগঠনের সভাপতি টিপু সুলতান। অনুষ্ঠান শেষে কোরআনে হাফেজ ও অতিথির সম্মাননা স্মারক প্রদান করা হয়।
