রায়পুরে অতিরিক্ত ভাড়া ও অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার ৫ এপ্রিল সকালে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় পৌর শহরের বাস টার্মিনাল ও ল্যাংড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শাহেদ আরমান। অভিযানে ঢাকা, চট্টগ্রাম ও অভ্যন্তরিন রুটে চলাচলকারী ঢাকা এক্সপ্রেস, ইকোনো, জোনাকি ও শাহী বাস সার্ভিসসহ বেশ কয়েকটি চাঁদপুরগামী সিএনজি চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়, ভাড়া চার্ট প্রদর্শনে:
