চাকুরীর ক্ষেত্রে সমান সুযোগ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: উপদেষ্টা মাহফুজ 

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, চাকুরীর ক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। যেহেতু বিগত আন্দোলন হয়েছে চাকুরীর ক্ষেত্রে বৈষম্য দুর করণের জন্যই। সেহেতু বিষয়টি নিয়ে ক্যাবিনেটে বিস্তর আলোচনা হয়েছে। ওই আলোচনায় চাকুরীর ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে সরকারের মানষিকতা পজেটিভ।

বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নিজ গ্রাম নারায়নপুরে নেতৃস্থানীয় আলেম ও গণ্যমাণ্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের নিকট এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, যদিও মাঠ পর্যায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধের জন্য জোরালো দাবি রয়েছে- এক্ষেত্রে সরকার দেশের সকল রাজনৈতিক দল এবং দেশী-বিদেশী প্রতিনিধিদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায়। মাহফুজ বলেন, ডিসেম্বর অথবা জুন ২০২৬ এর মধ্যেই যতটুকু সম্ভব সংস্কারের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পূর্বে মাহফুজ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে পারিবারিক কবরস্থান জিয়ারত করেন।

এসময় মাহফুজের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন-সাধারন সম্পাদক মাহফুজের বড় ভাই মোঃ মাহবুবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি উপজেলার লামচর ইউনিয়নের মজুপুরে স্থানীয় গণমানুষের সাথে উঠান বৈঠকে মিলিত হন। এরপর রামগঞ্জ সরকারি কলেজ মাঠে সামাজিক অনুষ্ঠানে যোগদান এবং উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসন ও উপজেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.