নোয়াখালীর সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার

নোয়াখালীর সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার

নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মোরশেদ আলম নোয়াখালী-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয় পান তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান মোরশেদ আলম। তিনবারের এই সংসদ সদস্য বেসরকারি টেলিভিশন আরটিভি ও ন্যাশনাল লাইফ:
আরও পড়ুন
অভিযানের মধ্যেই জাটকায় সয়লাব কমলনগরের হাট বাজারে

অভিযানের মধ্যেই জাটকায় সয়লাব কমলনগরের হাট বাজারে

আরিফুল ইসলাম, (কমলনগর) লক্ষ্মীপুর: জাটকা নিধন ঠেকাতে অভিযান অব্যাহত থাকলেও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাজারগুলো জাটকা ইলিশে সয়লাব হয়ে গেছে। প্রকাশ্যেই সমস্বরে ক্রেতাদের ডাকা হচ্ছে। এসব বাজার থেকে প্রশাসনের লোকজন আসা যাওয়া করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাধা-নিষেধ ছাড়াই ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে। উপজেলায় হাজিরহাট, নবীগঞ্জ, মতিরহাট,লুধুয়া, মাতাব্বর হাট সহ বিভিন্ন জায়গা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এছাড়া উপজেলার প্রাণ কেন্দ্র হাজির হাট বাজারে প্রকাশে ঝাটকা বিক্রি করার স্থানীয়দের মাঝে ক্ষোভ। মাঝে মধ্যে কমলনগর উপজেলা মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করলেও কমলনগরে হাত বাড়ালেই নিষিদ্ধ জাটকা পাওয়া যায় যে কোনো স্থানে। খুচরা বিক্রেতারা প্রতি কেজি ৫০০ থেকে ৭০০ টাকা দরে জাটকা বিক্রি:
আরও পড়ুন
রামগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

রামগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এবং ফায়ার সার্ভিসের কারিগরি সহায়তা নিয়ে পানি দিয়ে ইটভাটা ও কাঁচা মাল ভিজিয়ে বিনষ্ট করে দেওয়া হয়। অভিযানে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা মেসার্স মদিনা ব্রিকস এর সত্ত্বাধিকারী আমির হোসেন (ডিপজল) দুইটি ও জাহাঙ্গীর ব্রিকসসহ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, সেনাবাহিনী, পুলিশের চৌকস দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী:
আরও পড়ুন
পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত, আহত ৮

পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত, আহত ৮

এ আই তারেক, কমলনগর, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে দোকানের পাওনা টাকাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নুরুল আমিন (৬৫) নামে এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন।এ ঘটনায় উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়ক এলাকার খোরশেদ দপাদরের বাড়ির দরজায় চৌধুরীর চা দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নিয়ে নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু (৩১), মো. মামুন (২৫), মো. ফিরোজ (১৮) ও মেয়ে আছমা আক্তার (২৭) অপর পক্ষের জামাল হোসেন, কামাল, সেলিম ও মাসুদ। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়,  নিহত নুরুল আমিনের ছেলে মামুনের কাছে চৌধুরী দোকানের ১৯৭:
আরও পড়ুন
কমলনগরে ইসরাইলি হামলার প্রতিবাদে জনতার বিক্ষোভ

কমলনগরে ইসরাইলি হামলার প্রতিবাদে জনতার বিক্ষোভ

এ আই তারেক, কমলনগর, লক্ষ্মীপুর: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহীনির নির্বিচারে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিক্ষুপ্ত জনতা। সোমবার(০৭এপ্রিল)সন্ধ্যায় উপজেলার হাজির হাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভে অংশ নেন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ জনতা। মিছিলে ইহুদিদের দালালরা হুশিয়ার সাবধান, ইসরাইলি পণ্য বর্জন কর করতে হবে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, ইসরাইলের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও স্লোগান মুখরিত ছিল পুরো মিছিল। বক্তব্যে বিক্ষুপ্ত জনতারা বলেন, গাঁজা ইসরাইলি বর্বর হামলায় ফিলিস্তিনের রাফা শহর পুরো ধ্বংস্তুপে পরিনয় হয়। কোন জীবন্ত প্রাণী বাঁচতে পারেনি। বর্বর হামলায় জর্জরিত, চোখ সেখানে যাচ্ছে শুধু ধ্বংস আর:
আরও পড়ুন
তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, ফিটনেস ক্লাবে শরীর গড়ুক: জেলা প্রশাসক 

তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, ফিটনেস ক্লাবে শরীর গড়ুক: জেলা প্রশাসক 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক ফিটনেস ক্লাব ও পাবলিক লাইব্রেরির যুগলবন্দী। সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এই অনন্য প্রকল্পের উদ্বোধন করেন। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি রাজীব কুমার সরকার বলেন, “আমরা চাই তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, আর ফিটনেস ক্লাবে শরীরকে করে তুলুক মজবুত। এটাই হবে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি।” তিনি আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ফিটনেস ক্লাবের ব্যবহারিক দিক তুলে ধরেন এবং একই ভবনে লাইব্রেরি ও ফিটনেস ক্লাব প্রতিষ্ঠাকে “বাংলাদেশে নজিরবিহীন” উদ্যোগ বলে:
আরও পড়ুন
ফিলিস্তিনিদের প্রতি নোবিপ্রবি প্রশাসনের সংহতি সমাবেশ

ফিলিস্তিনিদের প্রতি নোবিপ্রবি প্রশাসনের সংহতি সমাবেশ

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে এ বিষয়ে সংহতি জানিয়ে অনেক বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংহতি সমাবেশে শিক্ষক,শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দরা "ফ্রম দ্যা রিভার টু দ্যা সী,ফিলিস্তিন উইল বি ফ্রি ফ্রি", "আমেরিকার আগ্রাসন, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও", "ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্ত পাক" স্লোগান দিতে থাকেন। সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মুহাম্মদ হানিফ বলেন- ইসরায়েল যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে,আমাদের ধর্মীয় স্থাপনায় আঘাত:
আরও পড়ুন
রামগঞ্জে জরায়ু অপারেশন করতে এসে কিডনী হারালেন গৃহবধু তাহমিনা

রামগঞ্জে জরায়ু অপারেশন করতে এসে কিডনী হারালেন গৃহবধু তাহমিনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জরায়ু অপারেশন করতে এসে অনভিজ্ঞ ডাক্তারের ভূলে কিডনী হারিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের তাহমিনা বেগম (৩৮) নামের এক গৃহবধু। সৃষ্ট ঘটনায় তাহমিনার বাবা হতদরিদ্র মোঃ কামরুল আলম এবং মা কহিনুর বেগম সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বিচারের দাবি জানিয়েছেন। সূত্র জানায়, রামগঞ্জে পূর্ব দেহলা গ্রামের হায়দার আলী মুন্সী বাড়ির মোঃ কামরুল আলমের মেয়ে তাহমিনা বেগম তার জরায়ু অপারেশনের জন্য গত ৩ জানুয়ারী রামগঞ্জের কেয়ার হাসপাতালে এলে ওই হাসপাতাল কতৃপক্ষ রামগঞ্জের পাশ্ববর্তী চাটখিল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাক আহম্মেদকে সংবাদ দেন। পরে ২৫ হাজার টাকা চুক্তির বিনিময়ে এনেসথেসিয়ার ডাঃ মোস্তাক তাহমিনার জরায়ু অপারেশন করেণ। এর ৩দিন পর তাহমিনা:
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান রায়পুরের গর্ব

ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান রায়পুরের গর্ব

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের খান বাড়ীর কৃতি সন্তান জনাব ওমর ফারুক খান সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) এর ম্যানেজিং ডিরেক্টর (Managing Director) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই অভূতপূর্ব অর্জনে পুরো রায়পুর তথা লক্ষ্মীপুর জেলার মানুষ গর্বিত। জনাব ওমর ফারুক খান দীর্ঘ কর্মজীবনে ব্যাংকিং খাতে অসামান্য দক্ষতা, নেতৃত্বগুণ, এবং সততার স্বাক্ষর রেখেছেন। ব্যাংকিং ও অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি বহু আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন, যেখানে তিনি কর্পোরেট পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণে:
আরও পড়ুন
চরভদ্রাসন উপজেলার প্রবহমান ভুবনেশ্বর নদ ধুঁকছে

চরভদ্রাসন উপজেলার প্রবহমান ভুবনেশ্বর নদ ধুঁকছে

ফরিদপুর জেলা প্রতিনিধি- ভুবনেশ্বর নদ কুচুরিপানায় সয়লাব হয়ে মৃত্যুর প্রহর গুনছে। দখল-দূষণ ও কর্তৃপক্ষীয় তদারকি না থাকায় নদটি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। উপজেলা সদরের একমাত্র নদের অতিত ঐতিহ্য আজ আর নেই। তবুও সংস্কারের নেই কোনো উদ্যোগ। এতে হারিয়ে গেছে নদীমাতৃক চরভদ্রাসনের আদি ঐতিহ্য। জানা যায়, ভুবেনশ্বর শাখা নদটি পার্শ্ববতী সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের পদ্মা নদী গর্ভ থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন ভেদ করে জেলা শহর পর্যন্ত প্রায় ৩০ কি.মি. এলাকার জলমহল নিয়ে বিস্তৃত। আবহাওমান কাল ধরে ভুবেনশ্বর নদটি ছিল উপজেলাবাসীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এ নদ দিয়ে ছোট বড় নৌকা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.