রামগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এবং ফায়ার সার্ভিসের কারিগরি সহায়তা নিয়ে পানি দিয়ে ইটভাটা ও কাঁচা মাল ভিজিয়ে বিনষ্ট করে দেওয়া হয়।

অভিযানে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা মেসার্স মদিনা ব্রিকস এর সত্ত্বাধিকারী আমির হোসেন (ডিপজল) দুইটি ও জাহাঙ্গীর ব্রিকসসহ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, সেনাবাহিনী, পুলিশের চৌকস দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস বলেন, এসব ব্রিক ফিল্ডের অনুমোদিত কোনো লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরকম অবৈধ ব্রিকফিল্ড আরো যা আছে আমরা প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি অবৈধ সব গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.