পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ পেলেন রামগঞ্জ থানার ওসি

পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ পেলেন রামগঞ্জ থানার ওসি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৫-এ বিশেষ স্বীকৃতিস্বরূপ “আইজি ব্যাজ” লাভ করেছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার। এর আগে রামগঞ্জ থানায় যোগদানের পর ওসি আবুল বাশার টানা দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন। বৃহস্পতিবার (১মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক আয়োজনে মাননীয় মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম, ওসি মোহাম্মদ আবুল বাশারের হাতে এই ব্যাজ তুলে দেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকান্ডে স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মাননা লাভ করেছেন বলে জানা গেছে। ওসি আবুল বাশার রামগঞ্জ থানায় যোগদানের পর থেকে মাদক ও জুয়া প্রতিরোধ, নারী:
আরও পড়ুন
কমলনগরে শ্রমিকদলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

কমলনগরে শ্রমিকদলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দল। বৃহস্পতিবার (১মে) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে শ্রমিক দলের ব্যানারে এ আয়োজন করা হয়। এর আগে নেতাকর্মীদের একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কমলনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি আজাদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনে জেলা শ্রমিক দিলের সভাপতি আবুল হাশেম। বিশেষ অতিথি কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম দিদার হোসেন, সদস্য আমজাদ হোসেন আমু, উপজেলা যুবদলের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, সদস্য সচিব আবু সায়েদ দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক:
আরও পড়ুন
রামগঞ্জে কচুয়া ফাজিল মাদ্রাসার সভাপতিকে সংবর্ধনা

রামগঞ্জে কচুয়া ফাজিল মাদ্রাসার সভাপতিকে সংবর্ধনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জের ঐতিহ্যবাহী কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আহম্মেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্য মোঃ শাহ আলমের সভাপতিত্বে বুধবার (৩০এপ্রিল) সকালে সভাপতির প্রথম কার্যদিবসে মাদ্রাসার পক্ষ থেকে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসেন, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান সহ কার্যপরিষদের অন্যান্য সদস্যদেরকেও মাদ্রাসার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা শেষে সংবর্ধিত অতিথি বলেছেন, বিগত ১৭বছরে রামগঞ্জের ঐতিহ্যবাহী কুচয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ব্যাপক অনিয়ম হয়েছে। শিক্ষার পরিবেশ বিনষ্টের পাশাপাশি দুষ্টচক্র শিক্ষক আর শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে গেছে। মাদ্রাসার স্বার্থে এমন অবস্থান থেকে ফিরে আসার:
আরও পড়ুন
নেই প্রশাসনের নজরদারি, কমলনগরে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি ডায়াগনস্টিক সেন্টার

নেই প্রশাসনের নজরদারি, কমলনগরে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি ডায়াগনস্টিক সেন্টার

নিজস্ব প্রতিবেদক:: লক্ষ্মীপুরের কমলনগরে ২০টি ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি । এদের গত ৩/৫ বছর থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও দিব্বি তারা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।  এ সব বিষয়ে প্রশাসনের সঠিক নজরদারি করার কথা থাকলেও তারা ঘুমে বিভোর। প্রশাসনের কর্তা  ব্যক্তিদের ম্যানেজ করে এ সব অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন  বলে ধারণা  করছেন অনেকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অফিস সূত্রে জানা যায়,  ২০টি ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে হাজিরহাটে মডার্ন মেডিটেক সেন্টার গত ৪ বছরের থেকে কোন কাগজপত্র নেই। এছাড়াও ফজুমিয়ারহাটে  রয়েল ডায়াগনস্টিক সেন্টারসহ প্রতিষ্ঠার পর থেকে ৩টি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই চলছে । মাঝে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুরে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পৌর জনকল্যাণ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মো: আরিফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার বিচার এবং সন্ত্রাসীদের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার ২৭ এপ্রিল বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন লক্ষ্মীপুর পৌর জনকল্যাণ একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, আরিফ স্যার একজন নির্ভেজাল এবং ভদ্র মানুষ। তার সাথে কারো কোনো ঝামেলা নেই। কিন্তু গত ২২ এপ্রিল তার এলাকার রুহুল আমীন এবং মিরন সহ ভাড়া করা ১৫/২০ জন সন্ত্রাসী পূর্বের কথা-কাটাকাটির জের ধরে উদ্দেশ্যপ্রণীত ভাবে স্যার এবং তার পরিবারের উপর হামলা চালায় এবং গুরতর ভাবে আহত করে এবং উল্টো স্যার সহ তার পরিবারের:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে শাহাদাত হোসেন সেলিমকে গণ সংবর্ধনা

রামগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে শাহাদাত হোসেন সেলিমকে গণ সংবর্ধনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান,২০১৮সালে ধানের শীষ প্রতিক নিয়ে জোট প্রার্থী ও ১২'দলীয় জোটের মুখ্যপাত্র শাহাদাত হোসেন সেলিমকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে স্বাক্ষাত শেষে রামগঞ্জে আগমন উপলক্ষে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমার ভিপি বাহার ও পৌর বিএনপি সদস্য সচিব এ্যাড.তোফাজ্জল হোসেন বাচ্ছুর যৌথ সংঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংবর্ধিত অতিথি শাহাদাত হোসেন সেলিম। বিশেষ:
আরও পড়ুন
রামগঞ্জে দোকান ফিরিয়ে দেওয়ার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

রামগঞ্জে দোকান ফিরিয়ে দেওয়ার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: শর্ত ভঙ্গ করে রামগঞ্জ পৌরসভা ও রাজনৈতিক ইন্দনে উপজেলা প্রশাসন কতৃক ষড়যন্ত্রমূলক ইজিবি টেন্ডার বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান ফিরিয়ে দেওয়ার দাবিতে রামগঞ্জ বাজার মৎস্যজীবি সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীগণ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় রামগঞ্জ-কাঁচা বাজার সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল বাকীর সভাপতিত্বে মানববন্ধনে ব্যবসায়ীগণ জানান, বিগত ১৯৯৪ইং সনে তাদের রেজিঃকৃত রামগঞ্জ বাজার মৎস্যজীবি সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অনুকূলে তৎকালীন জেলা প্রশাসন রামগঞ্জ কাঁচা বাজার বন্দবস্ত প্রদান করেন। এরপর ১৯৯৭ইং সনে:
আরও পড়ুন
রায়পুর পৌরসভায় তীব্র পানির সংকট: চরম ভোগান্তিতে পৌরবাসী

রায়পুর পৌরসভায় তীব্র পানির সংকট: চরম ভোগান্তিতে পৌরবাসী

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভায় গত এক মাসেরও বেশি সময় ধরে তীব্র বিশুদ্ধ পানির সংকট চলছে। পৌর শহরের ৯টি ওয়ার্ডের অর্ধলক্ষাধিক মানুষ প্রতিদিন বাধ্য হয়ে টিউবওয়েলের পানি ব্যবহার করছেন কিংবা অতিরিক্ত খরচ করে মিনারেল ওয়াটার কিনছেন। গরমের তীব্রতা, পানির স্তর নেমে যাওয়া, বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোডশেডিং মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রায়পুর পৌরসভার তথ্য মতে, পৌর এলাকায় নিবন্ধিত পানির গ্রাহক সংখ্যা প্রায় ২৫ হাজার। প্রতিদিনের পানির চাহিদা ২৫ লাখ লিটার হলেও বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে প্রতিদিন সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ৭-৮ লাখ লিটার পানি। ফলে বেশিরভাগ মানুষই পানির জন্য নির্ভর করছেন বিকল্প উৎসের উপর। পৌরসভার ওয়াটার সুপার:
আরও পড়ুন
রায়পুরের জসিম বেপারী হত্যা মামলার ১৪ আসামি গ্রেফতার

রায়পুরের জসিম বেপারী হত্যা মামলার ১৪ আসামি গ্রেফতার

প্রদীপ কুমার রায়: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৩, সিপিসি-১, ঢাকার যৌথ অভিযানে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চাঞ্চল্যকর জসিম বেপারী হত্যা মামলার এজাহারনামীয় ১৪ জন আসামিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২২ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার দোয়েল চত্বর এলাকা এবং সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আসামিরা সবাই মামলার এজাহারে নামোল্লেখ ছিল এবং হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। জানা যায়, গত ৭ এপ্রিল ২০২৫ দুপুর ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে জসিম বেপারীকে দেশীয় অস্ত্র দ্বারা:
আরও পড়ুন
প্রকাশিত সংবাদকে বিকৃত করে প্রচার করায় আদালতে মামলা

প্রকাশিত সংবাদকে বিকৃত করে প্রচার করায় আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশিত নিউজ 'বিকৃত করে প্রচার করায়' আদালতে মানহানি মামলা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন Day Night news'র প্রতিনিধি মোঃ নুর হোসেন। মামলা সুত্রে জানা যায়, গত ২০এপ্রিল রোববার দুপুর ২.৫৪ মিঃ Day night News'র অনলাইন সংস্করণে ' 'কমলনগরে লাইসেন্সবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া নামে বেনামে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে' শিরোনামে নিউজ প্রকাশিত হয়।প্রকাশিত নিউজ ও নিউজ শিরোনাম' বিকৃত করে সোস্যাল মিডিয়া তথা ফেসবুকে আপলোড করে প্রচার করে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিক। এতে নিউজ পোর্টালটির ব্যাপক ভাবমূর্তিক্ষুন্নসহ প্রতিষ্ঠানটির সম্পাদক ও স্থানীয় প্রতিনিধিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মর্যাদাহানি করা হয়েছে। এহেন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.