রায়পুরে বখাটেদের দৌরাত্ম্যে থেমে গেছে মুক্তার পড়াশোনা, নীরব প্রশাসন
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শায়েস্তানগর এলাকার বানাতুল মেসলেমীন দাখিল মাদ্রাসায় ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনার পর, অষ্টম শ্রেণির ছাত্রী মুক্তা মাদ্রাসা ত্যাগে বাধ্য হয়েছেন। স্কুলে যাওয়ার পথে একদল বখাটের দ্বারা নিত্যদিনের উত্ত্যক্ততা, হুমকি এবং শারীরিক হয়রানির কারণে তার শিক্ষা জীবন থেমে গেছে। প্রশাসনের নিরবতা, স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়া এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অসংবেদনশীল আচরণ এই সংকটকে আরও গভীর করেছে। আজ মঙ্গলবার ২২ এপ্রিল সরজমিন ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী, শিক্ষক শিক্ষার্থী, এলাকাবাসী ও প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললে উঠে আসে এই চিত্র। পশ্চিম চরপাতা গ্রামের মনির হোসেনের মেয়ে মুক্তা প্রতিদিন মাদ্রাসা যাওয়ার পথে হয়রানির শিকার হন। একদিন তার পথরোধ করে:
