লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পৌর জনকল্যাণ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মো: আরিফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার বিচার এবং সন্ত্রাসীদের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রবিবার ২৭ এপ্রিল বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন লক্ষ্মীপুর পৌর জনকল্যাণ একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, আরিফ স্যার একজন নির্ভেজাল এবং ভদ্র মানুষ। তার সাথে কারো কোনো ঝামেলা নেই। কিন্তু গত ২২ এপ্রিল তার এলাকার রুহুল আমীন এবং মিরন সহ ভাড়া করা ১৫/২০ জন সন্ত্রাসী পূর্বের কথা-কাটাকাটির জের ধরে উদ্দেশ্যপ্রণীত ভাবে স্যার এবং তার পরিবারের উপর হামলা চালায় এবং গুরতর ভাবে আহত করে এবং উল্টো স্যার সহ তার পরিবারের নামে মিথ্যা মামলা করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে অপরাধীদের শাস্তির দাবী জানাই৷ এছাড়াও আমরা স্যারের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই। যেনো স্যার নিরাপদে এবং সুস্থভাবে স্কুলে এসে আমাদের পাঠদান করতে পারেন।
উল্লেখ্য,গত ২২ এপ্রিল পৌর শহরের ৩ নং ওয়ার্ড নূর মিয়া মিস্ত্রি বাড়ির সামনে এ সন্ত্রাসী হামলা হয় বলে জানা যায়। এবং অভিযুক্ত রুহুল আমীন ও মিরন ঐ এলাকার বাসিন্দা।
