৪দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, রামগঞ্জে তিন শিক্ষক লাঞ্চিত

৪দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, রামগঞ্জে তিন শিক্ষক লাঞ্চিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ কেন্দ্রীয় ছাত্রদল নেতা ওমর ফারুকের নেতৃত্বে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস সহ তিন শিক্ষক লাঞ্চিতের ঘটনার ৪দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট প্রশাসন কতৃক নেওয়া হয়নি কোন পদক্ষেপ। এতে করে উপজেলার সর্বস্তরের শিক্ষক মহলে দেখা দিয়েছে চরম ক্ষোভ আর হতাশা। এব্যাপারে লাঞ্চিতের শিকার দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফেরদাউস খান জানান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক ওমর ফারুক শাকিলের নেতৃত্বে গত ১৬মে শুক্রবার বিদ্যালয়ের জায়গা দখল করে সিসি ঢালাইয়ের কাজ শুরু করে। এমন সংবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস,সহকারী শিক্ষক মোঃ মনির মাষ্টার সহ আমরা তিন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই:
আরও পড়ুন
রামগঞ্জে বিধবা বৃদ্ধার সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

রামগঞ্জে বিধবা বৃদ্ধার সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে এক বিধবা বৃদ্ধার জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা একই গ্রামের ইউছুফ আলী ভূঁইয়া বাড়ির সোহেল, নিশাদ, মাসুদ ও ইমরান ভূঁইয়া। জানা গেছে, রবিবার (১৮ মে) সকালে মৃত আব্দুল আহাদের স্ত্রী রওশন আরা বেগমের ক্রয়কৃত জমির ওপর দিয়ে কোনো অনুমতি বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই রাস্তা নির্মাণের চেষ্টা করেন অভিযুক্তরা। রওশন আরা বেগম অভিযোগ করেন, আমি একজন বিধবা নারী। আমার সন্তানরা প্রবাসে। আমি ও পুত্রবধুরা মিলে বসবাস করি। আমাদের জমিতে জোর করে রাস্তা তৈরি করতে চায় সোহেল, ইমরান, মাসুদ ও নিশাদ। সালিশি বৈঠক ও আমিন এসে সিদ্ধান্ত:
আরও পড়ুন
রামগঞ্জে হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

রামগঞ্জে হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জের প্রান্তিক জনগোষ্টির সেবায় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি সেবামূলক প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় রফিক উল্যা মাষ্টারের উদ্যোগে এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় শনিবার সকালে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নয়নপুর বাংলাবাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিতা কেটে ওই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেছেন আল মদিনা গ্রুপের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন। রামগঞ্জ পৌর জামায়াতের সাধারন সম্পাদক মাওঃ ইসমাইল ইলিয়াছের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মোঃ মাহফুজ খানের সঞ্চালনায় এ উপলক্ষে স্থানীয় স্কলার্স স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আবদুল মন্নান, রামগঞ্জ প্রেসক্লাব:
আরও পড়ুন
রামগঞ্জে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রবাসী মজিদ

রামগঞ্জে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রবাসী মজিদ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ স্থানীয় প্রভাবশালীদের হুমকী-ধমকী আর হামলা থেকে প্রাণ বাঁচানোর লক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে পালিয়ে বেড়াচ্ছে আবদুল মজিদ নামের এক ইতালি প্রবাসী। ছেলেকে ওই প্রভাবশালীদের হাত থেকে বাঁচানোর জন্য প্রশাসন সহ সকলের প্রতি আহবান জানিয়েছেন ওই প্রবাসীর বৃদ্ধা মা আয়েশা খাতুন। জমিজমা সংক্রান্ত বিরোধ আর মায়ের ইচ্ছায় কয়েকটি গাছ বিক্রয় করার অপরাধে বড়ভাই মোঃ তাজুল ইসলাম এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে অভিযোগ প্রবাসী মজিদের। রামগঞ্জ পৌরসভা টামটা ওয়ার্ডের রৌশন আলী পাটোয়ারী বাড়ির মৃত সোনামিয়া পাটোয়ারী দুই ছেলে মোঃ তাজুল ইসলাম এবং আবদুল মজিদ। মৃত্যুর পূর্বে সোনামিয়া দুই ছেলেকে এক একর বায়ান্ন শতক সম্পত্তি হেবা দলিল মূলে দিয়ে যান। যা:
আরও পড়ুন
রামগঞ্জে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা মেসকাত গ্রেফতার

রামগঞ্জে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা মেসকাত গ্রেফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিশকাত আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মিশকাতকে রামগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে মিশকাত চট্টগ্রামে আত্মগোপন করে আছেন। এরপর রামগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় মিশকাত পালানোর চেষ্টা করলেও পুলিশ কৌশলে তাকে আটক করতে সক্ষম হয়।” আওয়ামী লীগ নেতা মিশকাত রামগঞ্জ পৌরসভার সোনাপুর ওয়ার্ডের সোনাপুর বাড়ির নজির আহমেদের ছেলে। স্থানীয়ভাবে তিনি:
আরও পড়ুন
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, লক্ষ্মীপুরে ছাত্র-জনতার সড়ক অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, লক্ষ্মীপুরে ছাত্র-জনতার সড়ক অবরোধ

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৯মে) বিকালে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে বিভিন্ন শ্লোগানে মিছিলটি ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করে ছাত্র-জনতা। এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, ইসলামী আন্দোলন সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারী ইউসুফ আল:
আরও পড়ুন
রায়পুরে পুলিশের ঝটিকা অভিযানে অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

রায়পুরে পুলিশের ঝটিকা অভিযানে অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সংঘটিত চাঞ্চল্যকর অটোরিকশা ছিনতাই ও যাত্রী-চালকের ওপর হামলার ঘটনায় রায়পুর থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে এবং লুট হওয়া অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। গ্রেফারকৃতরা হল পৌর শহরের দেনায়েতপুর গ্রামের মো: লিটনের পুত্র ইমান হোসেন শুভ (২২), রাখালিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র রায়হান (১৯) ও সোনাপুর এলাকার শাহদুল্লা মিস্ত্রি বাড়ীর শাহ পরান কুট্টির ছেলে রিফাত হোসেন (২১)। রবিবার ৪মে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার এবং ছিনতাই হওয়া অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। জানা যায়, শনিবার ০৩ মে:
আরও পড়ুন
কমলনগরে নির্দেশ অমান্য করে খাল দখল! প্রতিবাদে এলাকা বাসির মানববন্ধন। 

কমলনগরে নির্দেশ অমান্য করে খাল দখল! প্রতিবাদে এলাকা বাসির মানববন্ধন। 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে খাল দখল করে দোকানঘর নির্মাণ অব্যাহত রাখার  প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার ( ৪ মে ) সকালে তোরাবগঞ্জ মতিরহাট সড়কের তুলাতুলি-মুসারখালের দখল হয়ে যাওয়া অংশের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ওই এলাকার শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশ নেন। এসময় প্রশাসনের নির্দেশ অমান্য ও খাল দখল করে দোকানঘর নির্মাণ অব্যাহত রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব মাওলানা শরিফুল ইসলাম, মানবাধিকার কর্মী এডভোকেট ফখরুল ইসলাম,  বাংলাদেশ খেলাফত মজলিসের কমলনগর উপজেলা সভাপতি মাওলনা মোহাম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ছাত্রনেতা মোঃ নাঈম:
আরও পড়ুন
পরিপূর্ণ মানুষ হয়ে সমাজ-দেশের সেবা করতে হবে- ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

পরিপূর্ণ মানুষ হয়ে সমাজ-দেশের সেবা করতে হবে- ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শপথ বাক্য বুঝার মাধ্যমে সে অনুযায়ী নিজেকে গড়তে হবে। পড়াশুনা করবে, খেলাধুলা করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। পরে তোমরা একটা পরিপূর্ণ মানুষ হিসেবে বড় হয়ে উঠবে এবং তারপর সমাজের-দেশের সেবা করতে হবে। আর এটাই হবে তোমাদের জীবনের লক্ষ। রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৪মে) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। এসময় তিনি প্রতিটি শিক্ষার্থীকে সফল হওয়ার জন্য আর্শিবাদ করেণ। উপজেলা সহকারী শিক্ষা অফিসার:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপি নেতা হারুনুর রশীদের মতবিনিময়

রামগঞ্জে বিএনপি নেতা হারুনুর রশীদের মতবিনিময়

  ।আবু তাহের রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাথে মতবিনিময় কালে ঢাকা দক্ষিণ বি এন পি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হারুনুর রশীদ বলেছেন, বি এন পি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্য এবং দুর্নীতিহীন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। যার ধারাবাহিকতায় দেশব্যাপী সচেতনতার সৃষ্টি হলেও জনাকয়েক ব্যক্তিবর্গ স্বার্থ হাসিলের লক্ষ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে রামগঞ্জে বি এন পি নেতাকর্মীদের মাঝে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যা কখনো গ্রহণযোগ্য হতে পারেনা। শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ রাজমহল রেস্টুরেন্টে বি এন পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে রামগঞ্জ টাওয়ার মিলনায়তনে উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দদের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.