রায়পুরে বনিক সমিতির নির্বাচনে সাইফুল ইসলামসহ ৫৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৫ আয়োজনের মধ্য দিয়ে বাজারজুড়ে ফিরে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য। সোমবার (২৬ মে) বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলামের কাছে ১৬ পদে ৫৬ প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন । ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুন শনিবার। রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম জানান, বণিক সমিতির সভাপতি পদে ৪জন, সিনিয়র সহ-সভাপতি পদে ৫ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহসাধারণ সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩জন, দপ্তর সম্পাদক পদে ৩জন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে:
