আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা আগামী নির্বাচনে অংশ গ্রহন করে জনগনের রায় নিয়ে সরকার গঠন করবো।
রবিবার (২৫ মে) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১নং নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নম্বর ব্রমপাড়া ওয়ার্ডের ব্রমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিনিধি নির্বাচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, অসুস্থ হয়েছেন, জেলেও গেছেন—তবুও তিনি কখনো আপস করেননি। তাঁর আদর্শ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও সংগ্রামে অবিচল রয়েছে।”
এসময় সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু।
সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশেদুল হাসান লিংকন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু ও ফয়েজুল্লাহ ভূঁইয়া, রামগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ,
উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন কানন ও সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকার পরিবর্তনে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি তৃণমূল থেকে সুসংগঠিত হচ্ছে এবং প্রতিটি স্তরে প্রতিনিধিত্ব নিশ্চিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
