রামগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি – নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলা ২৫ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রোববার সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামগঞ্জ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ওই মেলার উদ্বোধন করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাসের সভাপতিত্বে পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নিজের জমি সুরক্ষার জন্য সময়মত কর প্রদান করে সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তব্যে ভূমি সেবা সহজ করণের লক্ষে অধিক আন্তরিক হবার জন্য উপজেলাস্থ সকল তহসিলদার, ভূমি কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ উল্যা আশ-শ্ামছ সহ একাধিক নেতৃবৃন্দ। পরে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.