।আবু তাহের রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাথে মতবিনিময় কালে ঢাকা দক্ষিণ বি এন পি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হারুনুর রশীদ বলেছেন, বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্য এবং দুর্নীতিহীন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। যার ধারাবাহিকতায় দেশব্যাপী সচেতনতার সৃষ্টি হলেও জনাকয়েক ব্যক্তিবর্গ স্বার্থ হাসিলের লক্ষ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে রামগঞ্জে বি এন পি নেতাকর্মীদের মাঝে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যা কখনো গ্রহণযোগ্য হতে পারেনা। শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ রাজমহল রেস্টুরেন্টে বি এন পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে রামগঞ্জ টাওয়ার মিলনায়তনে উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় কালে বি এন পি নেতা হারুনুর রশীদ এমন মন্তব্য করেণ।
বি এন পি নেতা জাফর আহমেদের সভাপতিত্বে এবং লক্ষ্মীপুর জেলা যুবদল নেতা সুমন চৌধুরীর সঞ্চালনায় এসময় হারুনুর রশীদ আরো বলেন, দেশব্যাপী আসন বন্টনে দেশনায়ক তারেক রহমান এখনো কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেননি। যারা এমনটা প্রচার করছেন তা ভিত্তিহীন। এরা দলের কেউ নয়। এমন প্রচারণার কারণে যদি দলের শৃঙ্খলা বিনষ্টের ঘটনা ঘটে এর জন্য ভবিষ্যতে তাদের মাশুল গোনতে হবে।
মতবিনিময় শেষে হারুনুর রশীদ বিকেলে পৌরসভার সোনারপুর ওয়ার্ডে একটি প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেণ। পরে নেতাকর্মীদের নিয়ে রামগঞ্জের কচুয়া এলাকায় ব্যাপক গণসংযোগ চালান এ নেতা।
