পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ পেলেন রামগঞ্জ থানার ওসি

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৫-এ বিশেষ স্বীকৃতিস্বরূপ “আইজি ব্যাজ” লাভ করেছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার। এর আগে রামগঞ্জ থানায় যোগদানের পর ওসি আবুল বাশার টানা দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক আয়োজনে মাননীয় মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম, ওসি মোহাম্মদ আবুল বাশারের হাতে এই ব্যাজ তুলে দেন।

দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকান্ডে স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মাননা লাভ করেছেন বলে জানা গেছে। ওসি আবুল বাশার রামগঞ্জ থানায় যোগদানের পর থেকে মাদক ও জুয়া প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা রেখে চলেছেন।

আইজি ব্যাজ অর্জনের প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন,“এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি রামগঞ্জ থানার প্রতিটি পুলিশ সদস্য এবং রামগঞ্জবাসীর সম্মিলিত সাফল্য। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও আমি দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকব।”

তার এই অর্জনে রামগঞ্জের বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.