লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

লক্ষ্মীপুরে ফয়সাল হোসেন নামে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মারা গেছেন। নিহত ফয়সাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জের কালা মিয়ার ছেলে। ১৮ এপ্রিল সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিজ বাড়ি থেকে মজুচৌধুরীরহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পিয়ারাপুর খেজুরতলা এলাকায় পৌঁছায়। এসময় ইটেরগাড়ি ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাপা পড়ে ফয়সাল ও আরমানসহ দুজন গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে ফয়সাল হোসেন মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
আরও পড়ুন
আলট্রাসনোগ্রাফিতে দুটি , ভূমিষ্ঠ হলো একটি!

আলট্রাসনোগ্রাফিতে দুটি , ভূমিষ্ঠ হলো একটি!

চুয়াডাঙ্গা: আলট্রাসনোগ্রাফি রিপোর্টে দেখা মেলে যমজ বাচ্চার সংকেত। একবার নয়, পরপর তিনবার আলট্রাসনোতেই গর্ভে দেখা যায় যমজ বাচ্চার তথ্য। কিন্তু অস্ত্রোপচার করার পর মেলে একটি সন্তান। তাহলে আরেকটি বাচ্চা কি চুরি হল? নাকি ভুল ছিল আলট্রাসনোগ্রাফি রিপোর্টে? এ প্রশ্নে তোলপাড় চুয়াডাঙ্গার সদর হাসপাতাল এলাকা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে- যমজ নয়, গর্ভে ছিল একটি সন্তানই। রোববার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি সন্তানের জন্ম দেন চুয়াডাঙ্গা সদর উপজেলার রাসেল আলীর স্ত্রী রজনী খাতুন। কিন্তু এতে অবাক রজনী খাতুনের পরিবারের স্বজনরা। কেননা, বাচ্চা জন্মানোর কথা দুটি। সেখানে একটি কেন? এমন প্রশ্নের উত্তর জানতে চান স্বজনরা। জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন কাদের মির্জা

কোম্পানীগঞ্জে অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন কাদের মির্জা

বি. চৌধুরী তুহিন, নোয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির নিজ এলাকায় অসহায় হতদরিদ্র কর্মহীন গরিব দুঃখী মেহনতি দুস্থ ৪৬২১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ।
আরও পড়ুন
ভূলুয়া নদীর মাটি এনেছি আরো আনবো; রামগতিতে ইউপি সদস্য

ভূলুয়া নদীর মাটি এনেছি আরো আনবো; রামগতিতে ইউপি সদস্য

রিয়াজ মাহমুদ বিনু; লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের রামগতিতে ভূলুয়া নদীর মাটি দিয়ে ইটভাটা তৈরি করতে যাচ্ছেন এক ইউপি সদস্য। ইতিমধ্যেই ডজন খানেক ট্রাক্টরটলি যোগে নদীর মাটি এনে পাহাড বানিয়েছেন। প্রশাসনের বিভিন্ন স্তর ম্যানেজ করেই চলছে এ ইটভাটাযজ্ঞ। ঝামেলা এড়াতে এসকিউবেটর দিয়ে রাতের আঁধারে কাটেন ভুলুয়া নদীর মাটি। ইটভাটার মালিক কালাম মাঝি স্থানীয় চরপোড়াগাছা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মরহুম আবদুর রবের ছেলে। একদিকে মেম্বার অন্যদিকে ক্ষমতাসীন দলের সভাপতির পদ ব্যবহার করে শুরু করেন ইটভাটা ও মাটি ব্যবসা। শুরু করেন ভূলুয়া নদীর মাটি নিয়ে মহা বাণিজ্য। ডজন খানেক ভেকু মিশিন ও ১৫ টির মতো ট্রাক্টর টলি দিয়ে একদিকে নদীর মাটি কেটে নিচ্ছেন। অন্যদিকে ভরাট করে:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া সম্ভব, আনোয়ার খান

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া সম্ভব, আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া সম্ভব বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এমপি আনোয়ার খান এ কথা বলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। তিনি বলেন, ’৭১ এর পরাজিত শক্তি অতীতেও অনেকবার মাথাচাড়া দিয়ে উঠেছিল। যখনই সুযোগ পায় তখনই মাথাচাড়া দিয়ে উঠতে চায়। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৭১ এর পরাজিত শক্তিতে দমন করা হয়েছে। ‘‘আমরা:
আরও পড়ুন
কমলনগরে মুজিব নগর দিবসে আলোচনা

কমলনগরে মুজিব নগর দিবসে আলোচনা

লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের কমলনগরে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। বরিবার (১৭ এপ্রিল) উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ দিবসের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কেএম নুরুল আমিন মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সফিক উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা কৃষি কর্মকতা আতিক আহম্মেদ, উপজেলা প্রাণি সম্পাদ কর্মকতা ডা. আকতারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে লক্ষ্মীপুর শহরের স্টেডিয়াম এলাকায় সাবেক স্ত্রী শহর বানুকে গলা কেটে হত্যা করেছে সাবেক স্বামী খোকন আলী শেখ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে নিহতের লাশ পুলিশ উদ্ধার করে। পরে ঘাতক সাবেক স্বামী খোকন আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত শহর বানু পঞ্চগড়ের গোবীন্দগঞ্জের বাসিন্দা ও গ্রেপ্তারকৃত খোকন আলী বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়ার সারিয়াকান্দি থেকে গত ২০ দিন আগে ফকির আলী ও শহর বানু পালিয়ে লক্ষ্মীপুরে আসে। সম্পর্কে তারা দুইজন দেবর-ভাবী। লক্ষ্মীপুর:
আরও পড়ুন
রামগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড 

রামগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড 

আবু তাহের, রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মোঃ ফারভেজ নামে এক যুবকের ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের শামসুল হকের ছেলে। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার সময় উত্ত্যক্ত করতো যুবক পারভেজ। দুপুরে স্কুল থেকে বাড়ীর ফেরার পথে ওই ছাত্রীর গতিরোধ করে অভিযুক্ত পারভেজ। এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করে পারভেজকে আটক করে রামগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। পরে উপজেলার নির্বাহী:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জবুর মৃত্যুতে সাংবাদিক মহলের শোক

লক্ষ্মীপুরে জবুর মৃত্যুতে সাংবাদিক মহলের শোক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু (৫৫) ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর বাঞ্চানগর নিজ বাড়িতে তিনি মারা যান। ইসমাইল হোসেন জবু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, পল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস, সাধারন সম্পাদক সানাউল্যাহ সানুসহ জেলা-উপজেলায় কর্মকরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার সকাল ১০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে:
আরও পড়ুন
রামগঞ্জে ইফতার সামগ্রী দিলেন আনোয়ার খান এমপি

রামগঞ্জে ইফতার সামগ্রী দিলেন আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খান এর নিজস্ব অর্থায়নে হাজারো মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। শুক্রবার দিনব্যাপী উপজেলার জয়পুরা বাজার, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ মাঠ চত্তর, শেফালীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নিচহরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আনোয়ার খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা,রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.