বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ
অনলাইন ডেক্স- বরিশালের কাশিপুর মুখার্জী বাড়ি পুল সংলগ্ন খান মঞ্জিল ভবনের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেয়া নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-৩ বরিশালের কর্মকর্তার এক অভিযান পরিচালনা করেন। রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম খান বলেন, ওইদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সূত্রমতে, রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র কিছু ডিলার নিয়োগ দিয়ে দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্নস্থানে নকল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ, কমদামি সিগারেট মজুত করে বিক্রি করে আসছিল। যা গোপনে বিভিন্ন জেলা ও উপজেলার দোকানগুলোতে বিক্রি করা:
