রামগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরন করা হয়েছে।

আর এইচ এল হাউজিং লিঃ এর ব্যবস্থাপনায় সোমবার ২০ (অক্টোবর) সকাল ১১টায় রামগঞ্জ মোহাম্মদীয় চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে ওই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমজাদ হোসেন ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী, লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ, ভিপি শাহা আলম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, উপজেলা জামায়াতের সুরা সদস্য দেওয়ান মোঃ ইউছুফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ, পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইন, উপজেলা যুবদল সভাপতি কবির হোসেন কানন, সাধারন সম্পাদক আঃ সাত্তার মজুমদার, লামচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইন, জেলা যুবদল নেতা আতিকুর রহমান রিপন সহ উপজেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ এমন মহতি উদ্যোগের জন্য আর এইচ এল হাউজিং লিঃ কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা পোষন করেন এবং এধারা অব্যাহত রাখার লক্ষে রামগঞ্জের সকল বিত্তবান ব্যক্তিবর্গদের প্রতি আহবান জানান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.