৭২ ঘন্টার মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে রামগঞ্জ থানা ঘেরাওয়ের আল্টিমেটাম

৭২ ঘন্টার মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে রামগঞ্জ থানা ঘেরাওয়ের আল্টিমেটাম

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে উত্তর চন্ডিপুরের খামার বাড়িতে বৃস্পতিবার সন্ধায় মা এবং মেয়ে হত্যা কান্ডের ঘটনায় জড়িত খুনিদের গ্রেপ্তারে রামগঞ্জ থানা পুলিশকে ৭২ ঘন্টার সময় বেঁেধ দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধায় স্থানীয় এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে নিহত মা জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মীমের জানাযায় বক্তব্য প্রদানকালে এমন সময় বেঁেধ দিয়েছেন এলডিপি’র একাংশের মহাসচিব এবং ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। এসময় তার বেঁেধ দেওয়া সময়ের মধ্যে প্রকৃত খুনীদের গ্রেপ্তারে ব্যার্থ হলে রামগঞ্জ থানা ঘেরাও করার ঘোষণা দেন তিনি।বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম বলেন, পুলিশের ব্যার্থতায় শুধু থানা ঘেরাও কর্মসূচী নয় প্রয়োজনে এর চেয়েও কঠিন কর্মসূচী দেওয়া হবে।:
আরও পড়ুন
রামগঞ্জে মা-মেয়ে হত্যাকান্ড, তানহার চাচাতো ভাই সোহেল আটক

রামগঞ্জে মা-মেয়ে হত্যাকান্ড, তানহার চাচাতো ভাই সোহেল আটক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূ জুলেখা বেগম (৫৫) ও তার কলেজপড়ুয়া মেয়ে তানহা আক্তার মীম (১৯) হত্যাকান্ডের ঘটনায় সোহেল রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এর আগে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত জুলেখার স্বামী মিজানুর রহমান। শনিবার দুপুরে আটককৃত সোহেল রানাকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে। আটকৃত সোহেল রানা রামগঞ্জ উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের খামার বাড়ির মোজাম্মেল হোসেন বাহারের ছেলে। তিনি নিহত তানহা আক্তার মীমের চাচাতো ভাই বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর সার্কেল) হোসাইন মোঃ রায়হান কাজেমী:
আরও পড়ুন
কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

কমলনগর ( লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ দিকে কমলনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে চর পাগলা পাটোয়ারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোরশেদ আলম, চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত,চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার ও সাংবাদিক মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সোহেল রানা। উল্লেখ্য যে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ১২ ই অক্টোবর:
আরও পড়ুন
আদালতের জরিমানা পরিশোধের জন্য সন্তান বিক্রি করতে চান রামগঞ্জের নাজমা 

আদালতের জরিমানা পরিশোধের জন্য সন্তান বিক্রি করতে চান রামগঞ্জের নাজমা 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ অসুস্থ স্বামী এবং নিজেকে জেল থেকে বাঁচানোর লক্ষে আদালতের জরিমানা ২০ হাজার টাকা পরিশোধের জন্য নাইমুল হুদা নামের সাড়ে ৪বছরের শিশু সন্তানকে বিক্রয় করতে চান রামগঞ্জের নাজমা বেগম নামের এক অসহায় গৃহবধু। রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউপির হরিশ্চর গ্রামের তেতিয়ালা বাড়ির গৃহবধু নাজমা বেগম শনিবার সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর নিকট এমন আবেদন জানান। গৃহবধু নাজমা বেগম জানান, তার স্বামী নাজমুল হুদার বয়স বেড়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন। এরমধ্যে তার দেবর মোঃ হানিফ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সেপ্টেম্বর ২০২৩ইং সনে স্বামীসহ বিরুদ্ধে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থানার তদন্তকারী কর্মকর্তা ওই অভিযোগ প্রসিকিউশন দিয়ে ১অক্টোবর ২০২৩ইং ওই অভিযোগ:
আরও পড়ুন
রামগঞ্জে পাউবো’র সম্পত্তি পুনঃউদ্ধারে অভিযান

রামগঞ্জে পাউবো’র সম্পত্তি পুনঃউদ্ধারে অভিযান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি পুনঃউদ্ধারে অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পত্তিবার সকালে পাউবো কর্তৃক রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এসও শাকিল সংশ্লিষ্ট লোকবল নিয়ে ওই অভিযান পরিচালনা করেণ। এসময় পাউবো’র সম্পত্তিতে নির্মানাধীন আওয়ামীলীগের দলীয় কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়। জানা যায়, বিগত ২জুলাই ২৫ নির্ধারিত স্মারকে উচ্ছেদ মামলা নং ০১.২০২৪-২৫এর প্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা মৌজার আরএস ০৫নং খতিয়ান ভূক্ত ২০৯ ও ২১০ দাগের অন্দরে অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা গুড়িয়ে পাউবো’র সম্পত্তি উদ্ধার করে। সম্প্রতি ওই সম্পত্তিতে একটি মহল ফের জবর দখল কর্মকান্ড শুরু করে। যার আলোকে এসও শাকিল দাপ্তরিক লোকবল নিয়ে বৃহস্পতিবার ওই:
আরও পড়ুন
রামগঞ্জে সাংবাদিক ওবায়দুল হকের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

রামগঞ্জে সাংবাদিক ওবায়দুল হকের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক মরহুম ওবায়দুল হকের ১৩তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। রামগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সাংবাদিক মাহমুদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তারা  মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ওবায়দুল রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি  এস এম বাবর বাবুল, সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী, মাসুদ রানা মনি ও জাকির হোসেন সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক ইকবাল হোসেন, বেলায়েত হোসেন বাচ্চু,:
আরও পড়ুন
গুপ্ত রাজনৈতিক মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: জাতীয় যুবশক্তির আহ্বায়ক

গুপ্ত রাজনৈতিক মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: জাতীয় যুবশক্তির আহ্বায়ক

তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশীদকে অপহরণের ঘটনায় জড়িতের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় যুবশক্তি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান যুবশক্তির আহ্বায়াক অ্যাডভোকেট মো: তারিকুল ইসলাম। বলেন: গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে। দায় চাপানোর অপরাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন: জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য একটি গুপ্ত মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সোমবার সকালে নিখোঁজ হন তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা কে:
আরও পড়ুন
রামগঞ্জে পাউবো’র উচ্ছেদকৃত সম্পত্তি ফের জবরদখল 

রামগঞ্জে পাউবো’র উচ্ছেদকৃত সম্পত্তি ফের জবরদখল 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরের চৌধুরী বাজারে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের জবরদখল মূক্তকরণ সম্পত্তি ফের জবরদখলে মেতেছে প্রভাবশালী মহল। জবরদখল মূক্ত অভিযান পরিচালনার দেড় মাস অতিবাহিত হতে না হতেই ওই সম্পত্তি জবরদখল প্রক্রিয়া শুরু হয়। স্থানীয়দের অভিমত পাউবো’র রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এসও মোঃ শাকিলের সহযোগীতায় প্রভাবশালী মহল হয়ে উঠেছে এমন অপ্রতিরোধ্য। এনিয়ে স্থানীয়ভাবে দেখা দিয়েছে গণঅসন্তোষ। জানা যায়, বিগত ২জুলাই ২৫ স্মারক নং-০৫.৪২.৫১০০.০১৪.০৪.০১৪.২৫ এর আলোকে উচ্ছেদ মামলা নং-০১.২০২৪-২৫ এর পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক রামগঞ্জের আঙ্গারপাড়া মৌজার আর এস ০৬নং খতিয়ানভূক্ত ৪৪৬ দাগে এবং বিঘা মৌজার আর এস ০৫নং খতিয়ানভূক্ত ২০৯ ও ২১০ দাগের পাউবো’র ভূমিতে অভিযান পরিচালনার:
আরও পড়ুন
ক্রীড়াঙ্গনের স্বচ্ছ ইমেজের প্রতীক মাহমুদ ফারুক এখন KCL পরিবারে

ক্রীড়াঙ্গনের স্বচ্ছ ইমেজের প্রতীক মাহমুদ ফারুক এখন KCL পরিবারে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ হলো। কমলনগর ক্রিকেট লিগ (KCL) এর বিশেষ অনারারি এডভাইজর প্যানেলে যুক্ত হয়েছেন রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ক্রীড়া সংগঠক এবং গুণী ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদ ফারুক। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও ক্রীড়া জগতে স্বচ্ছ ইমেজ, নিষ্ঠা এবং অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে সবার ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্রীড়ার উন্নয়ন এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। (KCL) কর্তৃপক্ষ জানিয়েছে, মাহমুদ ফারুকের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা টুর্নামেন্টকে আরো সাফল্যম-িত করবে। তারা বিশ্বাস করে, মাহমুদ ফারুকের হাত ধরে লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে। Kamalnagar Cricket League পরিবার পক্ষ:
আরও পড়ুন
রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মজু – সম্পাদক মনোয়ার

রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মজু – সম্পাদক মনোয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ১০টি ইউনিয়নের ৭১০ ও পৌরসভার ১০ ওয়ার্ডের ৭১০জনসহ মোট ১৪২০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদার। ভোট গণনা শেষে উপজেলা বিএনপির সভাপতি হিসাবে মোজাম্মেল হক মজু ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী সাহাব উদ্দিন তুর্কী পেয়েছেন ২৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ৩৯৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আবদুর রহিম ভিপি পেয়েছেন ৩০০ ভোট। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.