আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরের চৌধুরী বাজারে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের জবরদখল মূক্তকরণ সম্পত্তি ফের জবরদখলে মেতেছে প্রভাবশালী মহল। জবরদখল মূক্ত অভিযান পরিচালনার দেড় মাস অতিবাহিত হতে না হতেই ওই সম্পত্তি জবরদখল প্রক্রিয়া শুরু হয়। স্থানীয়দের অভিমত পাউবো’র রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এসও মোঃ শাকিলের সহযোগীতায় প্রভাবশালী মহল হয়ে উঠেছে এমন অপ্রতিরোধ্য। এনিয়ে স্থানীয়ভাবে দেখা দিয়েছে গণঅসন্তোষ।
জানা যায়, বিগত ২জুলাই ২৫ স্মারক নং-০৫.৪২.৫১০০.০১৪.০৪.০১৪.২৫ এর আলোকে উচ্ছেদ মামলা নং-০১.২০২৪-২৫ এর পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক রামগঞ্জের আঙ্গারপাড়া মৌজার আর এস ০৬নং খতিয়ানভূক্ত ৪৪৬ দাগে এবং বিঘা মৌজার আর এস ০৫নং খতিয়ানভূক্ত ২০৯ ও ২১০ দাগের পাউবো’র ভূমিতে অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ নির্মিত স্থাপনা সমূহ উচ্ছেদ করা হয়। হঠাৎ গত এক সাপ্তাহ পূর্ব থেকে স্থানীয় পশ্চিম বিঘা খাঁ’গো বাড়ির মোঃ হাসেম খাঁনের প্রবাসী ছেলে আবদুল হান্নানের পক্ষে তার ছোটভাই আঃ মন্নান সহযোগী মোঃ জাহাঙ্গীর গংদের মাধ্যমে উচ্ছেদকৃত বিঘা মৌজার সেই পাউবো’র সম্পত্তিতে জবর দখলের মাধ্যমে স্থাপনা নির্মান কাজ শুরু করে। স্থানীয়রা জানান, পাউবো’র রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এসও শাকিলের সহযোগীতায় চলছে এমন দখল। ২২সেপ্টেম্বর (সোমবার) সকালে সড়জমিন পরিদর্শনে গিয়ে চলমান জবরদখল কার্যক্রম পরিলক্ষিত হয়। এসময় অভিযুক্ত জবরদখল কারীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এব্যাপারে রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত পাউবো’র এসও মোঃ শাকিল জানান, জবর দখলের বিষয়টি আমার জানা নাই। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে কতৃপক্ষকে জানাবো।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খাঁন জানান, পাউবো নিজেদের সম্পত্তি জবরদখল মূক্ত করণে বদ্ধপরিকর। কিন্তু কিছু কুচক্রী মহল সম্প্রতি ওই সম্পত্তি গুলো ফের জরব দখলের তৎপর হয়ে উঠেছে বলে স্বীকার করেন তিনি। সরকারী সম্পত্তি উদ্ধারে অমাদের অবস্থান স্পষ্ট।
