বিএলডিপি মহাসচিব সেলিমের উস্কানিমূলক বক্তব্য, রামগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
বিএলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম কতৃক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রম নিয়ে অগণতান্ত্রিক, ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য প্রদানের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১২ (অক্টোবর) রোববার বিকেল ৫টায় রামগঞ্জ শহরস্থ মোহাম্মদীয় চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে সেক্রেটারী মোঃ এমরান হোসাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শাহাদাত হোসেন সেলিম শনিবার রামগঞ্জে একটি রাজনৈতিক সভায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগকে উদ্দেশ্য করে বলেন, আজকে যারা ধর্মীয় দোহাই দেয়, বেহেস্তের দোহাই দেয়, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করে তারা যেখানেই থাকবে সেখানেই ১৪৪ ধারা জারি করবেন। তাদের বাড়িতে ঢুকতে দিবেন না, প্রয়োজনে কারফিউ জারি করবেন। দাঁড়ি পাল্লায় ভোট চাইলেই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন। সেলিমের এমন বক্তব্য বেআইনী। গণতন্ত্রের পরিপন্থী। লিখিত বক্তব্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানান এবং প্রদেয় বক্তব্য ফিরিয়ে নিয়ে ক্ষমা চাওয়ার জন্য সেলিমের প্রতি আহবান জানান।

পৌর জামায়াতে আমীর এ্যাড. হাসান বান্নার সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতে আমীর এবং রামগঞ্জ আসনে সংসদ সদস্য প্রার্থী মোঃ নাজমুল হাসান পাটোয়ারী বলেন, জামায়াত কখনো ইসলাম পরিপস্থী কর্মকান্ডের সাথে জড়িত নয়। শাহাদাত হোসেন সেলিমের বক্তব্য হিংসাত্মক এবং হীন মানষিকতার সামিল। জামায়াতে ইসলামী একটি আদর্শ সংগঠন। বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিনত করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.