লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণকার দোকানে ডাকাতি: ১ জন নিহতসহ, আহত ৩

লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণকার দোকানে ডাকাতি: ১ জন নিহতসহ, আহত ৩

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে একটি স্বর্ণকার দোকানে ডাকাতির ঘটনা ঘটে।ঐসময় দোকানিকে কুপিয়ে জখম করে ডাকাতেরা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু তাজা ককটেল ও ছুরি,ধামা উদ্ধার করে। আজ ৭ জুন(বুধবার) রাত ৮টা ১০ মিনিটের সময় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌধুরী সুপার মার্কেটের(বটু চৌধুরীর বাসার সামনে) ‘আর কে শিল্পালয়’ এ ককটেল ফাটিয়ে চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে ওই স্বর্ণকার দোকান থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটে। এতে বাধা দেওয়ায় দোকানি অপু কর্মকারকে এলোপাথাড়ি ধামা দিয়ে কুপিয়ে জখম করে ডাকাতরা। ঐসময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে অমি:
আরও পড়ুন
কমলনগরে ছাত্রকে নির্যাতন করে টিসি দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কমলনগরে ছাত্রকে নির্যাতন করে টিসি দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের ওপর নির্মম নির্যাতন ও ছাড়পত্র (টিসি) দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র কে ইভটিজিং এর অপবাদ দিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ডেকে ছাত্রের ওপর নির্মম নির্যাতন চালানো ও পরে ওই ছাত্রকে স্কুল ত্যাগের ছাড়পত্র (টিসি) দেয়া হয়। এই অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক মো:ওমর ফারুক দোলন ও সহকারী শিক্ষক মো: রেজাউল বিরুদ্ধে। বিষয়টির প্রতিকার চেয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর অভিবাবকরা। বৃহস্পতিবার (১ জুন) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এই নিয়ে গত ২ জুন বিভিন্ন:
আরও পড়ুন
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কর্মশালা

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কর্মশালা

লক্ষ্মীপুর জেলায় প্রথমবারের মতো প্রতিবন্ধী শিশুদের এগিয়ে নেওয়ার জন্য লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সকাল ১০টা থেকে শিক্ষক ও অভিভাবক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে লক্ষীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের সভাপতি ও পৌরসভার মেয়র জনাব মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্ব ও লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন,ডাঃআহাম্মদ কবীর, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডিডি মহোদয় ডা: আশফাকুর রহমান মামুন,সহকারী সিভিল সার্জন ডা: মো: নাহিদ রাহান,শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা টিটু চন্দ্র দর,লক্ষ্মীপুর জেলা প্রতিবন্ধী স্বাস্থ্য সেবা কেন্দ্রের:
আরও পড়ুন
কমলনগরে তীব্র গরমে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ বৃহস্পতিবার

কমলনগরে তীব্র গরমে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক: তীব্র গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য লক্ষ্মীপুরের কমলনগরে ইসতিসকার নামাজ আদায় করবেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার (৬ জুন) এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইসতিসকার নামাজ পড়ার বিষয়টি নিশ্চিত করেন চরলরেন্স বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও হাজির হাট হামেদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোছাইন ফারুকী। তিনি তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে লিখেন, ‘কমলনগরের ঐতিহাসিক লরেন্স তাহরিয়া ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার ভোর ৬টায় অনুষ্ঠিত হইবে পবিত্র ”সালাতুল ইসতেসকা” ইনশাল্লাহ। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুর ও সৈয়দপুরে। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
রামগঞ্জে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগঞ্জে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম পত্রিকা জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেজেডি ফেন্ডস ফোরামের উদ্যোগে মঙ্গলবার (০৬ জুন) দুপুরে রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। যায়যায়দিন রামগঞ্জ উপজেলা প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চুর সার্বিক সহযোগীতায় রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রহমত উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খানের প্রতিনিধি ও সাবেক মেয়র বেলাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী,পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম মো: নুরুল আমিন ভুইয়া,চন্ডিপুর ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন,:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের আহ্বায়ক আরিফ, সদস্য সচিব শিবলু

লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের আহ্বায়ক আরিফ, সদস্য সচিব শিবলু

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভার কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল ৫ জুন (সোমবার) । কৃষিলীগের জেলা আহ্বায়ক চৌধুরী মো: আবদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ আরিফ হোসেন কে আহ্বায়ক ও সাইফ উদ্দিন শিবলুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষক লীগ লক্ষ্মীপুর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক তৎপরতা না থাকায় লক্ষ্মীপুর পৌরসভা কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সংগঠন কে গতিশীল করার লক্ষ্যে আগামী ০৩ মাসের জন্য:
আরও পড়ুন
রাজশাহীতে হিরোইনসহ মা ও ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে হিরোইনসহ মা ও ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক রাজশাহী: রাজশাহীর মোহনপুরে হিরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ জুন) রাতে আসামী মা ও ছেলেকে গ্রেপ্তারের পর সোমবার (৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভার এলাকার বিদ্রিকা গ্রামের এন্তাজ আলীর স্ত্রী নুরনাহার বেগম (৫১), ও তার ছেলে নুর জামান আলী (২৮) কে ৫৫ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, হিরোইনসহ গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
আরও পড়ুন
মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেলেন RUN-25র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী

মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেলেন RUN-25র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী

সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেলেন রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার যুবসংঘ RUN-25'র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী। রোববার বিকেলে রাজধানীর কচি কাঁচা মিলনায়তনে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক তার হাতে এ সম্মাননা তুলে দেন। দেশের স্বনামধন্য সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সংগঠন 'মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ(মিজাফ) এ আয়োজন করে। মনিরুজ্জামান চৌধুরী ছোট বেলা থেকেই মিরপুরের শেওড়াপাড়ায় বেড়ে উঠেছেন। ছোট বেলা থেকেই সদালাপী সদা হাস্যোজ্জ্বল তিনি। বন্ধুদের নিয়ে একসাথে সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ইন লেদার টেকনোলজিতে গ্রাজুয়েশন করার পর স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে মাকেটিংয়ে এমবিএ করেন তিনি। পড়াশোনায় একজন প্রকৌশলী:
আরও পড়ুন
বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু

বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় বাবার গাড়ির চাকা নিচে পিষ্ট হয়ে তন্ময় হোসেন মেহেদী (২১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার(৫ জুন) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌর সভার লোহাগাছ এলাকায় ভিকার ইলেকট্রনিকস কারখানার ভিতরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী কুমিল্লা জেলার সদর থানার আমানকড্ডি গ্রামের এই গাড়ির চালক মিজানুর রহমান বাবলুর ছেলে।সে এই গাড়ি চালক বাবার সহযোগী হিসেবে কাজ করতো। গাড়ি চালক মিজানুর রহমান বলেন,তিনি কন্টেইনার বাহি লড়ি চালক। রবিবার রাতে চিটাগং থেকে কন্টেইনার নিয়ে শ্রীপুর লোহাগাছ এলাকায় ভিকার ইলেকট্রনিকস কারখানায় এসেছিলেন।গাড়ি অনলোডের পর গাড়ির ভিতরে বসে তিনি ঘুমাচ্ছিলেন।ছেলে গাড়ির নিচে কাটন বিছিয়ে ঘুমাচ্ছিল।সোমবার দুপুর দেড়টার দিকে চলে যাওয়ার:
আরও পড়ুন
বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

প্রতিবেদক রাজশাহী: ভালবেসে বিয়ে করায় এবার বাবা, মামাসহ আত্মীয় স্বজনদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা হয়েছে। বাবার বিরুদ্ধে আইরিন নামে মেয়ে রীতিমত অভিযোগ তুলে সংবাদ সম্মেলনও করেছেন। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধুবিল মেহমান শাহী গ্রামের আবু হানিফ আকন্দের (৬০) মেয়ে আইরিন খাতুন (২৮) তার নিজ পিতা এবং মামা ফরিদসহ বেশকিছু আত্মীয় স্বজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সোমবার (৫ জুন) রাজশাহীর শাহমখদুম থানার রায়পাড়া এলাকায় আইরিন তার নিজ শ্বশুর বাড়িতে বিকাল সাড়ে ৩ টায় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আইরিন অভিযোগ করে বলেন, গত বছর ৩ মার্চ (শনিবার) রাজশাহীর চন্দ্রিমা এলাকাধীন খড়খড়ীতে শরিফুল ইসলাম (২৮); পিতাঃ শফিকুল ইসলাম; সাং- বাসা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.