কমলনগরে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কমলনগরে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে কমলনগর উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জুন বিকেলে কমলনগর উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী সদস্য,ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল। কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বাপ্পীর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ হিরনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওমীলীগের সভাপতি মো: নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক একেএম নুরুল আমিন রাজু কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোজাম্মেল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ। এসময় বক্তব্যরা বলেন বিএনপি জামাত দেশকে নাশকতা করার চেষ্টা করছে এটা প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে সকল:
আরও পড়ুন
রামগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

রামগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ নেতা মোঃ বিন মাসুমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০জুন (শনিবার) বিকেলে উপজেলার লামচর স্বদেশ প্রেম স্পোটিং ক্লাবে ওই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ বিন মাসুম জানান, আমি দীর্ঘদিন থেকে সাধারন ছাত্রদের পাশে থেকে ছাত্রলীগের রাজনীতি করে আসছি। সম্প্রতি লামচর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করার কথা রয়েছে। সেখানে সভাপতি হিসেবে আমি নিজেও একজন প্রার্থী। হটাৎ ৮জুন থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় হীনস্বার্থ চরিতার্থ করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ছবিসহ ভূয়া সংবাদ প্রচার করে আসছে। আমি এধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ:
আরও পড়ুন
স্কুলছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা, যুবক গ্রেফতার

স্কুলছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা, যুবক গ্রেফতার

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর গায়ে পেট্রল ছিটিয়ে আগুন লাগিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামির নাম রিফাত রহমান হৃদয় (২২)। তিনি রাজশাহীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে গ্রেফতারের পর দুপুরে তিনি রাজশাহীর একটি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া উইং শুক্রবার সকালে বিস্তারিত জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহীর পবা থানার বরইকুড়ি গ্রামের এক স্কুলছাত্রীকে আসামি হৃদয়সহ তার দুই বন্ধু স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই বিরক্ত করত। গত ১ জুন দুপুরে ছাত্রীটি পরীক্ষা শেষে নওহাটা স্কুলের সামনে দিয়ে:
আরও পড়ুন
লক্ষ্মীপুর সরকারি কলেজ জামে মসজিদ ও গ্রন্থাগার উদ্বোধন

লক্ষ্মীপুর সরকারি কলেজ জামে মসজিদ ও গ্রন্থাগার উদ্বোধন

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: জেলার বৃহৎ ও পুরোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্মীপুর সরকারি কলেজের পাঁচতলা বিশিষ্ট মসজিদ ও গ্রন্থাগারের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার ( ৯জুন ) মসজিদটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল করিম এবং কলেজের শিক্ষকবৃন্দ। পাঁচতলা বিশিষ্ট এ মসজিদ ও গ্রন্থাগারের ভবন নির্মাণের যাবতীয় ব্যয়ভার বহন করেছেন বিশিষ্ট শিল্পপতি কানাডা আওয়মীলীগের সাবেক সভাপতি প্রতীক গ্রুপ অব ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী ফারকী হাসান। এভবনটির দুই তলা ব্যবহৃত হবে গ্রন্থাগারের কাজে এবং বাকি তিনতলা ব্যবহৃত:
আরও পড়ুন
নরসিংদীতে সিএনজি প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

নরসিংদীতে সিএনজি প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাকিব মিয়া (২২) নামে এক সিএনজি চালক নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জুন) বিকেলে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব মিয়া নরসিংদী সদরের আসমান্দির চরের ঝাড়তলা এলাকার মল্লি মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঘোড়াশাল থেকে সিএনজি চালিয়ে পাঁচদোনা যাচ্ছিলো রাকিব মিয়া। এসময় পাঁচদোনা থেকে একটি প্রাইভেটকার ঘোড়াশাল আসার সময় ভাগদী কদমতলা এলাকায় সিএনজি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক গুরুতর আহত হয়। পরে চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা:
আরও পড়ুন
‘জনগণ বিএনপিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে’

‘জনগণ বিএনপিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে’

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী বলেন, বিএনপি এখন বিভিন্ন কুটনৈতিকদের কাছে আনাগোনা করছেন। তারা জনগণের কাছে যায় না। কারণ জনগণ তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। লন্ডনে বসে খাম্বা তারেক নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ তারেক হাওয়া ভবন করে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের ব্যানারে আয়োজিত প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৪ জুন চট্টগ্রামে শান্তি সমাবেশ উপলক্ষে রামগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। তিনি আরও বলেন, আমরা যখন দেশব্যাপী শান্তি সমাবেশ করি। ঠিক তখন স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার:
আরও পড়ুন
রামগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মোবাইল ছিনতাই, লুটপাট ও মারধরের অভিযোগ

রামগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মোবাইল ছিনতাই, লুটপাট ও মারধরের অভিযোগ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মোহাম্মদ বিন মাসুম নামের এক কথিত ছাত্রলীগনেতার বিরুদ্ধে ইয়াছিন হোসেন (ইমরান) নামের এক পথচারীকে এলোপাতাড়ি পিটিয়ে মোবাইল ছিনতাই,নগদ ৬০হাজার টাকা লুটপারেটর অভিযোগ উঠেছে। পথচারী ইমরান মধ্য করপাড়া গ্রামের সিংহের বাড়ির শেখ তাহেরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ফতেহপুর ব্রীজের উপর। উপজেলার ৬নং লামচর ইউনিয়নের ছাত্রলীগ নেতা মোঃ বিন মাসুম ও তার সহযোগী রাতুল, কাউছার হোসেন সহ অজ্ঞাত ৫-৭ জনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এঘটনা ঘটিয়েছেন। সৃষ্ট ঘটনায় ভূক্তভোগী ইমরান বাদী হয়ে মোহামম্মদীয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ছাত্রলীগ নেতা মাসুমকে প্রধান আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা:
আরও পড়ুন
অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা চলবে ট্রাইব্যুনালে : হাইকোর্ট

অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা চলবে ট্রাইব্যুনালে : হাইকোর্ট

অর্পিত সম্পত্তি আইনের ধারা ৯, ১৩ ও ১৪-এর বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা এখন থেকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে। অন্য কোনো আদালতে এ-সংক্রান্ত মামলা চলবে না বলে জানিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত তার রায়ে বলা হয়েছে, অর্পিত সম্পত্তি আইনের ৯, ১৩ ও ১৪ ধারা মৌলিক অধিকারের পরিপন্থী নয়। অর্পিত সম্পত্তি জেলা প্রশাসকের অধীনে থাকবে এবং জেলা প্রশাসক প্রয়োজনে লিজ দিতে পারবেন। আদালতে দুটি রিটের পক্ষে শুনানি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দুইজন আটক

লক্ষ্মীপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দুইজন আটক

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের সামাদ মোড় এলাকায় এলোপাতাড়ি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এবং মালিককে কুপিয়ে আর কে শিল্পালয় নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে আটক করা হয়েছে। আটকরা হলেন- নরসিংদী জেলার মাধবদী থানার আজিজুলের ছেলে রনি (৩০) ও বগুড়া জেলার মনসুর (২৫)। বুধবার (৭ জুন) রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে ইটের পুল এলাকা থেকে তাদের আটক করা হয়। রাত সাড়ে ৮টার দিকে ৮-১০ জনের একটি দল ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি করে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জেলা শহরের আর কে শিল্পালয়ের মালিক অপু কর্মকারকে কুপিয়ে স্বর্ণালংকার লুট করে পালিয়ে:
আরও পড়ুন
কমলনগরে ইসতিসকার নামাজ আদায় : অতপর স্বস্তির বৃষ্টি

কমলনগরে ইসতিসকার নামাজ আদায় : অতপর স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক: তীব্র দাবদাহ, অনাবৃষ্টি ও খরা থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন লক্ষ্মীপুরের কমলনগরের হাজারো মানুষ। নামাজ শেষ হতে না হতেই মোনাজাতের মধ্যেই নেমে আসে স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টিতে মুহুর্তেই ভিজে যায় তপ্ত জমিন। মানুষের মুখে ভাসতে থাকে মহান রবের প্রতি শুকরিয়া। বৃহস্পতিবার ৮ (জুন) চর লরেঞ্চ তাহেরিয়া ঈদগাহ ময়দানে কমলনগর জাতীয় ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়। নামাজের পূর্ব মুহূর্তের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লক্ষ্মীপুর জেলা সভাপতি হযরত মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি সহ কমলনগর এর বিশিষ্ট ওলামায়ে কেরাম। এই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.