রামগঞ্জে প্রধান শিক্ষিকা রায়হান আখতারের বিদায়ী সংবর্ধণা
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার রামগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান আখতারের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় ১৪ ই জুন বুধবার বিকেল বেলা রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময়ে আবেগআপ্লুত সবাই তাদের বক্তব্যে কান্না জড়িত কণ্ঠে বলেন, বিদায় নাহি দিব হায় তবু বিদায় দিতে হয়। বিদায়ী প্রধান শিক্ষিকা রায়হান আখতার অত্যান্ত ভালো মনের মানুষ। তিনি প্রধান শিক্ষিকা থাকাকালীন সময়ে অতীতের তুলনায় বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়ন হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের:
