লক্ষ্মীপুরে ৬৯০ টাকায় গরুর মাংস বিক্রি, দোকানে মানুষের ভিড়

লক্ষ্মীপুরে ৬৯০ টাকায় গরুর মাংস বিক্রি, দোকানে মানুষের ভিড়

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ৬৯০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। শনিবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে পৌরসভার মেয়রের বাসার সামনে অস্থায়ী দোকানে বসিয়ে বিক্রি করা হচ্ছে। ৬ ও ৭ এপ্রিল মোট দুইদিন মাংস বিক্রির কার্যক্রম চলবে সকাল নয়টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৩টা পর্যন্ত। স্থানীয়রা জানায়, প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ৬৯০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করেন পৌরসভার মেয়র । বর্তমান বাজারে গরুর মাংসের মূল্য অনেক বেশি। মাংস ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ ক্রেতারা। রমজানে এমন উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দিবে সাধারণ মানুষকে। তারা মনে করেন, এ উদ্যোগ অব্যাহত থাকলে:
আরও পড়ুন
কমলনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার আয়োজন

কমলনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার আয়োজন

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল: লক্ষ্মীপুরের কমলনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কমলনগরের ব্যানারে শুক্রবার উপজেলার হাজির হাটের নবাব হোটেলে এন্ড রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কমলনগর শাখার সহ সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতি কমলনগর উপজেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা উপদেষ্টা পরিষদ সদস্য এ আর হাফিজ উল্লাহ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেডারেশনের অন্যতম নেতা সাবেক কমলনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষাবিদ মাওলানা নূর উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি:
আরও পড়ুন
কমলনগর প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলনগর প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে সার্বজনীন মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার বিকেল ৫ টা থেকে কমলনগর প্রেসক্লাব হল রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কাউন্সিল কমান্ডার মো সফিক উদ্দিন, পল্লি নিউজ সম্পাদক ও সাবেক কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ওয়াজি উল্ল্যাহ জুয়েল, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য প্রতিনিধি ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাওলানা মো: রায়হান, উপজেলা জাতীয়:
আরও পড়ুন
রমজানের শেষ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

রমজানের শেষ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনটি সারা মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে হচ্ছে শেষ শুক্রবার বা শেষ জুমা। মূলত, আরবি ১৪৪৫ হিজরির রমজান মাসের শেষ জুমা হিসেবে আজকের দিনকে জুমাতুল বিদা বলা হচ্ছে। সে উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কানায়-কানায় পরিপূর্ণ হয়ে গেছে মসজিদ। সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে মুসল্লিদের উপস্থিতি। একইসাথে আজ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় দোয়াও করবেন মুসল্লিরা। শুক্রবার (৫ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, দুপুরে জুমার নামাজের আগেই বায়তুল মোকাররমে আসতে শুরু:
আরও পড়ুন
কৃষককে অফিস থেকে বের করে দেওয়া সেই কর্মকর্তাকে বদলি

কৃষককে অফিস থেকে বের করে দেওয়া সেই কর্মকর্তাকে বদলি

ক্ষতিগ্রস্ত এক গুচ্ছ ধান নিয়ে পরামর্শের জন্য মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অফিসে গেলে কৃষক ফজলুর রহমানকে বের করে দেওয়ার ঘটনায় অভিুযক্ত সেই উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন সুজনকে মানিকগঞ্জে থেকে দিনাজপুর অঞ্চলে বদলির পর এবার উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদারকেও ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে ১০টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিআহ নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস আদেশ কপিতে দেখা গেছে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন সুজনকে দিনাজপুর অঞ্চলের অধীনে ‍কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। ৩ এপ্রিলের মধ্য তিনি দায়িত্বভার হস্তান্তর করবেন, অন্যথায় ৪:
আরও পড়ুন
ইবি রোটার‍্যাক্ট ক্লাবের ঈদ বকশিস পেয়ে আনন্দে আত্মহারা সুবিধাবঞ্চিত শিশুরা

ইবি রোটার‍্যাক্ট ক্লাবের ঈদ বকশিস পেয়ে আনন্দে আত্মহারা সুবিধাবঞ্চিত শিশুরা

ইবি প্রতিনিধি: সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বকশিস প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সরদার পাড়ায় দরিদ্র পরিবারের প্রায় ষাট জন শিশুকে নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়। এসময় শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন টাকা ও চকোলেট দেওয়া হয়। ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত শিশুরা জানায়, এটি তাদের পাওয়া প্রথম ঈদ সালামী। ঈদে পরিবার থেকে সালামী দিলেও এভাবে নতুন টাকার নোট তারা পায়নি। এসময় সংগঠনটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন রোভার স্কাউট বিশ্ববিদ্যালয় ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমী। আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেল ও:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার পক্ষ থেকে দুস্ত অসহায়দের মাঝে সেমাই-চিনি ও দুধ বিতরণ

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার পক্ষ থেকে দুস্ত অসহায়দের মাঝে সেমাই-চিনি ও দুধ বিতরণ

রিমন আহমেদ রাজু:  লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সামির ইয়াছার রাফসান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে দুধ চিনি সেমাই বিতরণ করেছেন। বুধবার (৩ এপ্রিল) বিকেলে জেলা শহরের আজিম শাহ মার্কেট এলাকায় তিনি এমন আয়োজন করে থাকেন। এই সময় ছাত্রলীগ নেতা রাফসান বলেন,মানুষের জন্য কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি আমার সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন লোটাস, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি,লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম হাকিম, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক:
আরও পড়ুন
ইবি ‘ডি’ ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ইবি ‘ডি’ ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১৩ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে আবেদন শুরু হবে। চলবে ২৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ১১ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার (৩ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো - থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদভুক্ত একটি বিভাগ আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। বিজ্ঞপ্তি:
আরও পড়ুন
কমলনগরে সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠিত

কমলনগরে সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা শাখা আয়োজনে উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল (বুধবার) বাদ আসর হাজির হাট নবাব চাইনিজ রেস্টুরেন্টে এ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা আমির ডা' নুর উদ্দিন মাহমুদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির এ আর হাফিজ উল্ল্যা। এসময় আরো বক্তব্য রাখেন,সাবেক কমলনগর আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন সম্পাদক হাবিবুর রহমান সবুজ,পল্লী নিউজ সম্পাদক ওয়াজি উল্ল্যাহ জুয়েল,সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান,মো: ফয়েজ মাহমুদ, সাইফুল্লাহ হেলাল,কাজী ইউনুছ,মো: নিজাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে এ আর হাফিজ উল্ল্যাহ বলেন, আমরা:
আরও পড়ুন
কমলনগর কৃষি অফিসে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা

কমলনগর কৃষি অফিসে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা

রিমন আহমেদ রাজু:  লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কৃষি অফিসে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল্লাহ মুরাদ এর সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার মোঃ শাহিন রানার সভাপতিত্বে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মোঃ জাহাঙ্গীর হোসেন কৃষি সম্প্রসারণ অফিসার তার বদলি রায়পুর উপজেলা কৃষি অফিসে।অফিসার কামরুল হাসান তার বদলি হয় পটিয়া উপজেলা কৃষি অফিস চট্টগ্রাম। উক্ত অনুষ্ঠানে তাদের দীর্ঘদিনের কর্মফল আলোচনা করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা,জামশেদ,আব্দুর রহমান, সাইফুল ইসলাম,আরিফুল ইসলাম,আব্দুল মালেক প্রমুখ।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.