হাজির হাট বণিক সমবায় সমিতি সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগর উপজেলার হাজির হাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২০ মার্চ) বাদ আসর হাজির হাট বাজারে হোটেল আল রাজ্জাকে এ সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। হাজির হাট বণিক সমিতি সভাপতি সৈয়দ আইয়ুব আলীর সভাপত্বিতে সাধারণ সভায় সমিতির সার্বিক কার্যক্রম ও বার্ষিক রিপোর্টসহ আয়- ব্যয় তুলে ধরেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন বিপ্লব। হাজির হাট বাজার ব্যবসায়ীদের কল্যাণে প্রতিষ্ঠিত বণিক সমিতি বর্তমান ও আগামী কার্যক্রম নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজির হাট বণিক সমিতি সিনি: সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, অর্থ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ নাঈম, সহ সভাপতি মোতাহের হোসেন। এসময়:
