রায়পুরে স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
আগামী ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

  • মঙ্গলবার বিকালে রায়পুর উপজেলা নির্বাহ কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সংস্কৃতিজন শংকর মজুমদার, সবুজ সেনা খেলাঘর আসরের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার রায়, ইউপি চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী সুমন, নুরে আলম জিকু প্রমুখ।

সভায় ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় সাথে উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য দায়িত্ব ভাগ করে দেয়া হয়। এসময় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.