রামগঞ্জে ইউএনও’র বিদায়, নবাগত ইউএনও’কে বরণ ও ইফতার পার্টি অনুষ্ঠিত

রামগঞ্জে ইউএনও’র বিদায়, নবাগত ইউএনও’কে বরণ ও ইফতার পার্টি অনুষ্ঠিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তী চাকমার বিদায় ও সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার বরণ উপলক্ষে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২৮৪ লক্ষ্মপুর-১(রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান কতৃক আয়োজিত ৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগনের উপস্থিতিতে এই বিদায়,বরণ ও ইফতার পার্টির আয়োজন করা হয়। এসময় ইফতার পার্টিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদ হোসেন,রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিক মাহমুদ পিন্টু, সাধারন সম্পাদক আ.ক.ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান:
আরও পড়ুন
রামগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

রামগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে ইভটিজিং ও প্রকাশ্যে স্কুল ছাত্রীকে টানাহেঁচড়ার ঘটনায় হাবিবুর রহমান (২৫) নামের এক যুবককে ক্ষুব্দ এলাকাবাসী আটক করে পিটুনি দিয়ে রামগঞ্জে থানা পুলিশে সোপর্দ করেছেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা আটককৃত হাবিবুর রহমানকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। রামগঞ্জ থানার উপ পরিদর্শক তাজুল ইসলাম জানান, হোটাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে একই এলাকার হোটাটিয়া হারুন অর রশিদের বখাটে ছেলে হাবিবুর রহমান উত্যক্ত করতো। ৫ এপ্রিল (মঙ্গলবার) সকালে বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে হাবিবুর রহমান তার গতিরোধ করে ইভটিজিং ও টানাহেঁচড়া করলে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিশিষ্টজনদের কবর জিয়ারত করেছেন আ.স.ম আবদুর রব

লক্ষ্মীপুরে বিশিষ্টজনদের কবর জিয়ারত করেছেন আ.স.ম আবদুর রব

রামগতি প্রতিনিধি: ৭দিন ব্যাপী সফরে এসে লক্ষ্মীপুরের রামগতিতে বিশিষ্ট ব্যক্তিত্বেদের কবর জেয়ারত করেছেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আবদুর রব। ৫এপ্রিল (মঙ্গলবার) সকালে নিজ বাসভবন থেকে যাত্রা করে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি মরহুম শফিউল বারী বাবু, মরহুম ওসি নাজিম উদ্দিন, সামাজিক ব্যক্তিত্ব মরহুম আবদুল্যাহ মাষ্টার, রামগতি পৌরসভার সাবেক মেয়র মরহুম আজাদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোসলেহ উদ্দিন খন্দকার, ৪নং চর আলেকজান্ডার ইউনিয়নের চেয়ারম্যান মরহুম অধ্যাপক আনোয়ার হোসেন, চর বাদাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন অর রশিদ মোল্লা, খুরশিদ আলম সেকান্তরি (ডিলার) সহ প্রয়াত প্রমুখ ব্যক্তিবর্গের কবর জেয়ারত করেন। এ সময় তাঁর সাথে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা একই বাড়ির শরীফ হোসেনের ছেলে ইয়াছিন (৫) ও আবুল কালামের ছেলে পিয়াম (৫)। আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য চররমনী মোহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে এলাকা ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্র জানিয়েছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু ইয়াছিন আরাফাত ও পিয়াম হোসেন। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো। তিনি জানান, গোপন তথ্যে ভিত্তিতে শনিবার (২ এপ্রিল) দিনগত রাতে রামগঞ্জ উপজেলার পৌরসভার শিশুপার্ক এলাকা থেকে হাফিজকে দেশীয় তৈরি একটি এলজি বন্দুকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাফিজ আহাম্মদ (৩০) তিনি ভাদুর ইউনিয়নের কেথুড়ী উত্তরগ্রামের সিরাজ মোল্লা ছেলে। তার বিরুদ্ধে আদালতে চারটি মামলা বিচারাধীন।
আরও পড়ুন
রামগতিতে সংখ্যা লঘুসহ আহত-২

রামগতিতে সংখ্যা লঘুসহ আহত-২

রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে আলেকজান্ডার জারির ধোনা সুইস গেইড এলাকায় আব্দুল সহিদ (৬০), ও সংখ্যলঘু ইন্দ্রজিৎ চন্দ্রশীল (৪৫) কে অতর্কিত হামলা করে সভাপতি পদে পরাজিত প্রার্থীর লোকজন। শনিবার সকাল ১১টায় রামগতি উপঝেলার জারির ধোনা সুইস গেডে এ ঘটনা ঘটে। আব্দুল সহিদ উক্ত ইউনিয়নের বালুর চর এলাকার সুজন গ্রামের ৩ ওয়ার্ডের মৃত খলিলুর রহমান এর ছেলে এবং ইন্দ্রজিৎ একই এলাকার মৃত নিমাই চন্দ্র শীল এর ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়, গত ৩০ শে মার্চ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন হয়। এই সম্মেলনে ইউনিয়ন কাউন্সিলদের এর ভোটে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। সভাপতি পদে নির্বাচন করে মোঃ আমজাদ হোসেন:
আরও পড়ুন
রামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর ফজলে এলাহীকে অপসারনের দাবি

রামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর ফজলে এলাহীকে অপসারনের দাবি

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ বিরোধী বক্তব্য দেওয়ায় রামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ও ওই কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. ফজলে এলাহীর অপসারন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে দিনভর ব্যবপক আলোাচনা-সমালোচনা হয়েছে। ২৯শে মার্চ (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃংখলা ও উন্নয়ন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ উমেশ চন্ত্র লোধ অভিযুক্ত প্রফেসর ফজলে এলাহীকে কারন দর্শানোর নোটিশ প্রদান করে ৩কার্য দিবসের মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন। সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ স্বাধীনতার দিবস সূবর্ণজয়ন্তী উপলক্ষে রামগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা ও:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৫ম জেলা রোভার মেট কোর্সের উদ্বোধন

লক্ষ্মীপুরে ৫ম জেলা রোভার মেট কোর্সের উদ্বোধন

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরে স্কাউটসের ৫ম জেলা মেট কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯মার্চ) লক্ষ্মীপুর সরকারি কলেজে এ কোর্সের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান। কলেজ উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্স লিডার আবু তাহের, জেলা রোভার কমিশনার সুমন হোসেন, জেলা রোভার কোষাধ্যক্ষ আলতাফ হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের আরএসএল সজিব চন্দ্র সরকার, দত্তপাড়া ডিগ্রি কলেজের আরএসএল সুলতানা মাছুমা রিতা প্রমুখ। ২৮মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে এই কোর্স। এতে অংশ নিচ্ছেন লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইউনিট থেকে রোভাররা।
আরও পড়ুন
কমলনগরে বার্ষিক ক্রীড়া, খেলাধুলা ও  সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

কমলনগরে বার্ষিক ক্রীড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর হাজিরহাট হামেদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে ১২ ও ২৩ মার্চ বার্ষিক ক্রীড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় মাদ্রাসার হল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। মাদ্রাসার অধ্যক্ষ মো. দোলোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, গর্ভনিংবডির সহ-সভাপতি আক্তার হোসেন মিলন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম। মাদ্রাসার প্রভাষক আবদুল ওয়ারেছের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, উপাধ্যক্ষ মো. মাহবুবুর:
আরও পড়ুন
কমলনগরে সাংবাদিক আজাদ ও সাজ্জাদের বাবার জানাজা অনুষ্ঠিত

কমলনগরে সাংবাদিক আজাদ ও সাজ্জাদের বাবার জানাজা অনুষ্ঠিত

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরের কমলনগরে এনটিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ও দৈনিক যুগান্তরের রামগতি-কমলনগর প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আলী আহম্মদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮মার্চ) বিকেলে উপজেলার হাজিরহাটের নিজ বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আলেম সমাজ, সাংবাদিক, সামাজিক-রাজনৈতিক ও বিভিন্ন স্তরের মানুষ। এ সময় বাবার কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন মরহুমের দুই ছেলে সাংবাদিক আবুল কালাম আজাদ ও সাজ্জাদুর রহমান। পরিবার সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। এর আগে সকাল ৮টায় লক্ষ্মীপুর শহরের ওয়েল কেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরহুম আলী আহম্মদ। ব্যক্তিগত জীবনে তিনি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.