লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর হাজিরহাট হামেদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এর আগে ১২ ও ২৩ মার্চ বার্ষিক ক্রীড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় মাদ্রাসার হল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী।
মাদ্রাসার অধ্যক্ষ মো. দোলোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, গর্ভনিংবডির সহ-সভাপতি আক্তার হোসেন মিলন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম।
মাদ্রাসার প্রভাষক আবদুল ওয়ারেছের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, উপাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক আবদুর রহমান, প্রভাষক মাকসুদুর রহমান, নুরুল হুদা, হাছান আল মাহমুদ, সহকারী মৌলভী মো. গিয়াস উদ্দিন, মো. নুরুল ইসলাম, সাংবাদিক ইউছুফ আলী মিঠু, সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির, লোকমান হোসেন, মো. ফারুক. মো. হারুনুর রশিদ, আফতাব উদ্দিন প্রমুখ।
বার্ষিক ক্রীড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ১৫০ জন বিজয়ীর মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
