কামরুজ্জামান একজন কর্মদক্ষ পুলিশ সুপার ছিলেন: ড. আনোয়ার খান এমপি
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড আনোয়ার হোসেন খান বলেছেন, পুলিশ বাহিনীর কাজ অত্যন্ত দায়িত্বপূর্ণ ও সম্মানের। বাহিনীর কাজে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ রয়েছে। সব প্রতিকূলতা মোকাবিলা করে সফলতা অর্জন করেছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। তিনি ছিলেন একজন কর্মদক্ষ পুলিশ সুপার। শনিবার (২০ আগস্ট) রাতে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের পদোন্নতিজনিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাগরিক কমিটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি বলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুই জনে সমন্বয় করে জেলার শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন। পুলিশ সুপারের সংবর্ধনা এক মিলন মেলায়:
