রায়পুরে জামায়াত আমিরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বিকেলে রায়পুর পৌর শহরের আলিয়া মাদ্রাসা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এটি শেষ হয়। উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাগত মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা আমীর মাওলানা নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারী এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, পৌর আমীর মাওলানা ফজলুল করিম, পৌর সেক্রেটারী আশরাফুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী ২২:
