দ্য ইকোনমিস্টের প্রতিবেদন সময়ের সেরা মতপ্রকাশ : ডাঃ জসিম তালুকদার 

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন সময়ের সেরা মতপ্রকাশ : ডাঃ জসিম তালুকদার 

স্বৈরশাসককে উৎখাত করায় দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমটি। প্রতিবেদনটির সব বিষয় গুলো বাস্তব ও সময়ের সেরা মতপ্রকাশ বলে উল্লেখ করেন বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক ডাঃ জসিম উদ্দীন মাহমুদ তালুকদার। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কি না, সেই হিসাবে নয়; সেরা দেশ বেছে নেওয়া হয় আগের ১২ মাসে সবচেয়ে বেশি:
আরও পড়ুন
শহীদ জিয়াউর রহমান প্রাথমিক চিকিৎসকদের প্রেরণার উৎস : ডাঃ রাসেল

শহীদ জিয়াউর রহমান প্রাথমিক চিকিৎসকদের প্রেরণার উৎস : ডাঃ রাসেল

জসিম তালুকদার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামের ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা। পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি কারণ তারা সঠিক তথ্য ও চিকিৎসা পদ্ধতি না জানলে সঠিক চিকিৎসা দিতে পারবে না এবং সঠিক চিকিৎসকের কাছেও পাঠাতে পারবেন না। দীর্ঘ দিনের অভিজ্ঞতায় পল্লী চিকিৎসকরা এখন ভুল করেন না। তারা গুরুতর রোগীদের যথাস্থানে প্রেরণ করতে পারেন। উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সুস্থ থাকলেই দেশ গঠনে কাজ করতে পারে।পল্লী চিকিৎসকরা শহীদ জিয়াউর রহমানের হাত ধরে নিবন্ধন পেয়েছেন। শহীদ জিয়া পল্লী চিকিৎসকদের প্রেরণার উৎস। তিনি আদর্শ পল্লী চিকিৎসক হিসেবে:
আরও পড়ুন
রামগঞ্জে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রামগঞ্জে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রামগঞ্জ সেনা ক্যাম্পের প্রধান সার্জেন্ট নাঈম হোসেন, ওসি তদন্ত মোঃ আবদুল জলিল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান বাহার ভিপি, উপজেলা জামায়াত ইসলামী আমীর মোঃ নাজমুল হাছান, পৌর জামায়াতের সাধারন সম্পাদক মোঃ এমরান হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সুফী, সাহেল আহম্মেদ, সহ ভিবিন্ন সরকারী কর্মকর্তা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমূখ।
আরও পড়ুন
কমলনগর প্রেসক্লাবের  আহবায়ক কমিটি গঠন

কমলনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

মোখলেছুর রহমান ধনু, রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের সাংগঠনিক নিষ্ক্রিয়তা,স্বেচ্ছাচারী ও হঠকারিতার কারণে প্রেসক্লাবের চলতি (২০২৪-২০২৬) কার্য-নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য একযোগে অনাস্থা জ্ঞাপন করেছেন। রবিবার সন্ধ্যায় (১০ নভেম্বর) প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ধনুর সভাপতিত্বে প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় পরবর্তী কার্য-নির্বাহী কমিটি গঠন পর্যন্ত সদ্য সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুছাকালিমুল্লাহকে আহবায়ক ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদক আমানত উল্লাহকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটিতে রয়েছেন যুগ্ম আহবায়ক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি এম এহসান রিয়াজ এবং সদস্য পদে যথাক্রমে সময়ের আলো:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছোট কাউসারের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছোট কাউসারের বহিষ্কারাদেশ প্রত্যাহার 

মিজানুর রহমান মল্লিক, চন্দ্রগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউসার মানিক বাদলের (ছোট কাউসার) বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। রোববার (৩ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউসার মানিক বাদলের (ছোট কাউসার) বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইলো না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে গত:
আরও পড়ুন
রামগঞ্জে ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ৪ সাংবাদিক গ্রেপ্তার

রামগঞ্জে ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ৪ সাংবাদিক গ্রেপ্তার

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার মামলার পর চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জাকির হোসেন মোস্তান, দৈনিক যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, দৈনিক সমকালের জাকির হোসেন সুমন ও দৈনিক মানবকণ্ঠের শাখায়াত হোসেন জাহাঙ্গীর। চারজনই পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। রোববার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফ দেন ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক:
আরও পড়ুন
ঢাবিতে কমলনগর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নেতৃত্বে লাতু-সোহাগ

ঢাবিতে কমলনগর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নেতৃত্বে লাতু-সোহাগ

রিমন আহমেদ রাজু: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার অধীনস্থ কমলনগর উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত কমলনগর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির ২০২৪-২৫ কার্য বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের (ইসলামিক স্টাডিজ)বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান লাতু ও (অপরাধ বিজ্ঞান) বিভাগের শিক্ষার্থী সোয়াইব হোসাইন সোহাগ"কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত এ কমিটির সভাপতি মাহমুদুল হাসান লাতু বলেন,এ ধরণের সংগঠনগুলোর গৎবাঁধা পথে না হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কমলনগর উপজেলার সকল শিক্ষার্থীর মৌলিক সমস্যাগুলো সমাধানের পাশাপাশি উচ্চ শিক্ষা শেষে সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে কর্মজীবনে সাফল্যের ছোঁয়া পাওয়া অগ্রজদের সার্বিক সহায়তা করে থাকে।আমরা শিক্ষার্থীদের পড়াশোনার মান-উন্নয়ন বিকাশে কাজ করবো,এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের:
আরও পড়ুন
রামগঞ্জে ড্রেজিংয়ের মাধ্যমে ফসলী মাঠ থেকে চলছে বালি উত্তোলন

রামগঞ্জে ড্রেজিংয়ের মাধ্যমে ফসলী মাঠ থেকে চলছে বালি উত্তোলন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের তাহেরপুরে ফসলী মাঠ থেকে ড্রেজিং মেশিনের মাধ্যমে দীর্ঘ মাসব্যাপী চলছে বালি উত্তোলনের উৎসব। সরকারি বিধি মোতাবেক ফসলী জমি রক্ষায় রয়েছে নির্ধারিত আইন। অন্যদিকে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালি উত্তোলনে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু রামগঞ্জের তাহেরপুরে ওই বিধি বিধানের তোয়াক্কাই করা হচ্ছেনা। ফলে তাহেরপুর গ্রামবাসীর মাঝে দেখা দিয়েছে গণ অসন্তোষ। বুধবার (২৩অক্টোবর) সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, তাহেরপুর মাঠের মধ্যপ্রান্তে ড্রেজিং মেশিন বসিয়ে নির্বিঘ্নে চলছে ফসলী মাঠ থেকে বালি উত্তোলন কার্যক্রম। এলাকাবাসী জানান,স্থানীয় আহসান উল্লাহ মাষ্টার বাড়ির লোকজন তাদের সম্পত্তিতে মেশিন বসিয়ে ওই কার্যক্রম চালাচ্ছে। প্রভাবশালী বিধায় পাশ্ববর্তী জমির মালিকগণ তাদের কিছুই বলতে পারছেননা।:
আরও পড়ুন
রামগঞ্জের কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন ছাড়াই চলছে পাঠদান

রামগঞ্জের কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন ছাড়াই চলছে পাঠদান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ কাগজে কলমে সরকারি প্রতিষ্ঠান হলেও লক্ষ্মীপুরের রামগঞ্জে কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের জন্য নেই কোন একাডেমিক ভবন। ফলে দীর্ঘ ৩বছর যাবত পার্শ্ববর্তী সাইক্লোন সেন্টারে গাদাগাদি করে দৈনন্দিন পাঠ গ্রহণ করছে শিক্ষার্থীরা। এতে করে কলচমা গ্রামে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ভেস্তে যেতে বসেছে। বিষয়টি নিরসনে একাধিক তদবিরের পরও কোন সুরাহা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১অক্টোবর) সরজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, স্থানীয় আছাদ মিয়া বেপারী, আবুল কাশেম মাষ্টার, হেদায়েত উল্যা এবং সেকান্তর মিয়ার দেয়া সম্পত্তিতে ১৯৪৮ইং সনে রামগঞ্জের কলচমা গ্রামে প্রতিষ্ঠিত হয় কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্বাধীনতার পর ১৯৯৫ইং সনে সরকারি অর্থায়নে বিদ্যালয়টি কাঁচা থেকে একতলা:
আরও পড়ুন
রায়পুরে টিচার্স অ্যাসোসিয়েশন’র সভাপতি মঞ্জু, সম্পাদক দেলোয়ার

রায়পুরে টিচার্স অ্যাসোসিয়েশন’র সভাপতি মঞ্জু, সম্পাদক দেলোয়ার

প্রদীপ কুমার, রায় বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন ( বিএমজিটিএ) এর রায়পুর উপজেলা শাখার সভাপতি হিসেবে মো: মঞ্জুর কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: দেলোয়ার হোসেনকে নির্বাচিত করে ৩১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় রায়পুর কামিল মাদ্রাসার হল রুমে মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন ও বৈষম্য দূরীকরণের দাবীতে তৃতীয় উপজেলা সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও মো: তৌহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএমজিটিএ এর মহাসচিব ফিরোজ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা শাখার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.