শীর্ষ নিউজ

শেখ হাসিনার হত্যার হুমকির প্রতিবাদে  তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার হত্যার হুমকির প্রতিবাদে তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর নির্দেশে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২২মে) বিকাল ৪ঘটিকায় তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে সামনে থেকে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গসংগঠনের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে দলিয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। এমপি শাওন তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামীলীগের সভাপতি:
আরও পড়ুন
ইবির ‘আবৃত্তি আবৃত্তি’র নেতৃত্বে জান্নাত-শোভন

ইবির ‘আবৃত্তি আবৃত্তি’র নেতৃত্বে জান্নাত-শোভন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হায়াতে জান্নাত সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোলাম আজম শোভন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ কমিটির ঘোষণা দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি জান্নাতুল ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক সুইটি পাল, দপ্তর সম্পাদক আবদিম মুনিব, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

সোলাইমান ইসলাম নিশান: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের অংশগ্রহণ করে। সোমবার (২২) মে বিকেল ৪ টা থেকে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন বিদ্যালয়ের সামনে থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমুচিত জবাব দেওয়া হবে। এছাড়া হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার শাস্তি দাবি করেন নেতাকর্মীরা। তারা বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে ছাত্রলীগ প্রস্তুত রয়েছে।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলায় ১২ আসামি খালাস

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলায় ১২ আসামি খালাস

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ হত্যা মামলায় ১২ আসামির সবাই খালাস পেয়েছেন। সোমবার (২২ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী পিপি অ্যাডভোকেট জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। খালাসপ্রাপ্তরা হলেন- মুসলিম, তানজিল হায়দার রিয়াজ, জাহাঙ্গীর, নুরে হেলাল মামুন, রিয়াজ, মোস্তফা কামাল, হারুন প্রকাশ ডাল হারুন, জহির সর্দার, রফিক উল্যাহ সোহাগ, রাকিব হোসেন রাজু, মাসুদ ও সোহেল। আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর বিকেলে কেরোয়া ইউনিয়নের ভাঁটের মসজিদের অদূরে নির্জন এলাকায় মিরাজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।:
আরও পড়ুন
রায়পুরে ভূমি সেবা সপ্তাহে’র উদ্বোধন

রায়পুরে ভূমি সেবা সপ্তাহে’র উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সামনে ভূমিসেবা সাপ্তাহের উদ্বোধক করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা জনাব অনজন দাস। সহকারি কমিশনার (ভুমি) রাসেল ইকবাল এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আশিকুর রহমান, কাননগু মনিরুল ইসলাম, সার্ভেয়ার আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে রায়পুর উপজেলার সকল ভূমিসেবা গ্রহনের:
আরও পড়ুন
বেগমগঞ্জ উপজেলা এসিল্যান্ড অফিসে ভূমিসেবা সপ্তাহ উদযাপন

বেগমগঞ্জ উপজেলা এসিল্যান্ড অফিসে ভূমিসেবা সপ্তাহ উদযাপন

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পূর্ব বাজার এসিল্যান্ড অফিসে ২২ থেকে ২৮ মে পর্যন্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আইকন নুর হোসেন মাসুদ, উপস্হিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি আসিফ আল জিনাত। আরো উপস্হিত ছিলেন ভূমি অফিসের নাজির ইয়াছিন পলাশ, কানুনগো, সার্ভেয়ার সহ উপজেলা ভূমি অফিসের সকল ভূমি সহকারী কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিক বৃন্দ ।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ : আসামিকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ : আসামিকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন আদালত। আজ সোমবার সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। এ সময় আদালত ওই আসামিকে গ্রেফতার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অভহিত করতে বলেন। এ সময় পুলিশের সবশেষ পদক্ষেপও জানতে চান হাইকোর্ট। আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে রোববার জানানো হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। বিএনপির নেতা চাঁদের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন আ.লীগের নেতারা। শুক্রবার সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার:
আরও পড়ুন
এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করলো পাকিস্তান!

এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করলো পাকিস্তান!

এশিয়া কাপ আয়োজন নিয়ে সংশয় থামছেনা কোনভাবেই। মহাদেশীয় এ ক্রিকেট টুর্নামেন্ট এ বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা থাকলেও তাতে বাদ সেধেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। নিরাপত্তার অজুহাত দিয়ে প্রতিবেশি দেশে দল না পাঠানোর সিদ্ধান্ত নিলেও এটা আসলে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতারই ফসল বলে মনে করেন অনেকে। এদিকে বিসিসিআই রাজি না হওয়ায় নতুন করে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড রাজি না হওয়ায় এ টুর্নামেন্ট আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিসিসিআই শর্তমতে, টুর্নামেন্ট আয়োজন করতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু পিসিবি পাকিস্তানের বাইরে এশিয়া কাপ আয়োজনে রাজি নয় কারণ এতে করে দেশটিতে:
আরও পড়ুন
পাকা আমের সন্দেশ বানান

পাকা আমের সন্দেশ বানান

সুস্বাদু ফলের মধ্যে আম অন্যতম। এমন কাউকে পাওয়া যাবে না যে, আম ফল পছন্দ করে না। যেমন স্বাদেও ভরপুর তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ এ ফল। এক টুকরো আম খেলে প্রশান্তি এনে দেয় মনে। এখন আমের মৌসুম। চারদিকে আমের গন্ধ ভরপুর। হাত বাড়ালেই মিলছে আম। আম ফল হিসেবে খাওয়ার পাশাপাশি, কেক আইসক্রিম ও সন্দেশ বানিয়েও খাওয়া যায়। আমরা জেনে নেব কীভাবে পাকা আম দিয়ে সন্দেশ বানানো যায়। প্রথমে সন্দেশ বানানোর জন্য ৩০০ গ্রাম ছানা, ১ চা চামচ পাকা আমের সস, ৪ কাপ পাকা আমের রস, স্বাদ অনুযায়ী চিনি, দুধ পরিমাণমতো, ১ চা চামচ পাতিলেবুর রস নিতে হবে। পরে ছানা, চিনি, পরিমাণমতো দুধ:
আরও পড়ুন
সারা দেশে আ.লীগের বিক্ষোভ আজ

সারা দেশে আ.লীগের বিক্ষোভ আজ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা বা মহানগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হবে। রোববার সন্ধ্যায় আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সাংগঠনিক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.