ইবিতে প্রথমবারের মতো ‘ক্যারেক্টার ডে’ পালিত
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের উদ্যোগে প্রথমবারের মতো ‘ক্যারেক্টার ডে’ পালিত হয়েছে। গতকাল শনিবার (২০ মে) সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সংগঠনটির সদস্যরা বিভিন্ন চরিত্রের সাজে সজ্জিত হয়ে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে র্যালি শুরু করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে এসে মিলিত হয়। এসময় তাদের যিশু, কৃষ্ণ, লালন, পুরোহিত, জ্যাক স্পেরো, পাইরেটস, নান, হ্যারি পটার, ড্রাকুলা, ডাকিনী, সার্কিট, ওলভেরিন এবং বমকেশবক্সি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সংগঠন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সদস্যের অভিনয় দক্ষতা বাড়ানোর উদ্দেশ্য এই উদ্যোগ গ্রহন করা:
