শীর্ষ নিউজ

নরসিংদীতে ৫০ কেজী গাঁজাসহ আটক ২

নরসিংদীতে ৫০ কেজী গাঁজাসহ আটক ২

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ভর্তি ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১০ মে ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর বড়ইতলা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার। আটককৃতরা হলেন-ঢাকার যাত্রাবাড়ি থানার সাদ্দাম মার্কেট আমির হামজার বাড়ির ২য় তলার ভাড়াটিয়া মো. জাবেদ (৩৪) ও মিরপুর পল্লবী পলাশ নগর সেকশন ১১ এর ৩৭/৮ নম্বর বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ আলী (৩২)। ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কারারচর বড়ইতলা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় হুন্ডা কোম্পানির HRV প্রাইভেট গাড়ীসহ:
আরও পড়ুন
নির্বাচনকালে বর্তমান সরকারই দেশ পরিচালনা করবে: তথ্যমন্ত্রী

নির্বাচনকালে বর্তমান সরকারই দেশ পরিচালনা করবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের সময় বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। তিনি বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশ ভারত, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশে যে সরকার ইতোপূর্বে দায়িত্ব পালন করে আসছিলো তারাই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করে আসছে, আমাদের দেশেও সংবিধান অনুযায়ী তাই হবে। বুধবার (১০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধিত্ব এবং ২০১৪ সালেও আওয়ামী লীগের দেওয়া অনুরূপ প্রস্তাবনা বিষয়ে:
আরও পড়ুন
‘মোখা’র প্রভাবে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

‘মোখা’র প্রভাবে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

গভীর নিম্নচাপ থেকে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মো. শামীম হাসান ভূইয়ার ১৫ মে পর্যন্ত দেওয়া আবহাওয়ার কৃষি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। কৃষি পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ের দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ (৭৬ থেকে ১০০ শতাংশ এলাকা) স্থানে; ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক (৫১ থেকে ৭৫ শতাংশ এলাকা) স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু (২৬ থেকে ৫০ শতাংশ এলাকা) স্থানে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বিজলী চমকানোসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ভারী (৪৪ থেকে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন

লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন

লক্ষ্মীপুরের রায়পুরে ছৈয়দ আহম্মদ নামে এক যুবককে হত্যার দায়ে বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছৈয়দ আহম্মদকে হত্যার দায়ে একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা জানান, আব্দুল মালেক, তার ছেলে জাহিদুল ইসলাম ও মো. খালেক। তারা রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ড শিবপুর এলাকার বাসিন্দা। এজাহার সূত্রে জানায়, ছৈয়দ আহম্মদ রায়পুর পৌর শহরের শিবপুর এলাকার শামছুল হক ব্যাপারীর ছেলে। তিনি মানসিকভাবে:
আরও পড়ুন
আদালতে ইমরান খান

আদালতে ইমরান খান

সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের এক আদালতে হাজির করা হয়েছে। আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির জন্য তাকে ওই আদালতে হাজির করা হয়। ওই মামলার ইস্যুতেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরানকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ‘পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সরকারি আইনজীবী দেশটির সাবেক প্রধানমন্ত্রীর ১৪ দিনের শারীরিক রিমান্ডের জন্য আদালতকে অনুরোধ করেছিলেন। কিন্তু, সরকারি আইনজীবীর ওই বক্তব্যের বিরোধিতা করেন ইমরান খানের আইনজীবী। ডন জানিয়েছে, পিটিআই দল প্রধানের আইনজীবীরা বলেছেন যে রিমান্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের এ বিষয়ে নজর দেওয়া উচিৎ যে কীভাবে ওই ৭০ বছর বয়সী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল। এ বিষয়ে আদালতকে:
আরও পড়ুন
রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়নের ঘরে নামার একদিন পরই আবার ইতিবাচক ধারায় ফিরল। আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রিজার্ভ। বুধবার(১০ মে) সকালের সকাল নাগাদ রিজার্ভ ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায়, বিশ্বব্যাংকের ঋণের ৫০৭ মিলিয়ন ডলার পাওয়ায় বাংলাদেশের রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমান ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। এরআগে গত রোববার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মার্চ-এপ্রিল সময়ে আমদানি বাবদ ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার পরিশোধ করার পর সোমবারে রিজার্ভ ৩০ বিলিয়নের নিচে নেমে যায়। যা গত:
আরও পড়ুন
সান্তিয়াগো বার্নাব্যুতে সিটির স্বস্তির ‘ড্র’

সান্তিয়াগো বার্নাব্যুতে সিটির স্বস্তির ‘ড্র’

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগের রোমাঞ্চকর ম্যাচে রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ জায়ান্টদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বরাবরের মতোই ফেভারিট ছিল কার্লো আনচেলত্তির দল। তবে রিয়াল সমর্থকদের উল্লাস থামিয়ে ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই বেশ আক্রমণাত্মক সফরকারীরা। একের পর এক আক্রমণে রিয়াল সমর্থকদের চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছিল আর্লিং হলান্ডরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। ম্যানসিটির একাধিক আক্রমণের পর ৩৬ মিনিটে অসাধারণ এক গোলে রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। ডি বক্সের ২৫ গজ দূর থেকে জোরালো শট ম্যানসিটের গোলরক্ষক এডারসনকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে। আর তাতেই ১-০ গোলে এগিয়ে:
আরও পড়ুন
দুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে  ‘মোখা’

দুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মোখা’

বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে সৃষ্টি হওয়া নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ১ হাজার ৫৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ বুধবার (১০ মে) দুপুরের আগেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মঙ্গলবার (৯ মে) রাত সোয়া ৯টায় এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। এক ফেসবুক পোস্টে তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পরে গভীর ও গভীরতর নিম্নচাপে পরিণত হয়ে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। আগামীকাল (বুধবার) দুপুরের আগেই ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা:
আরও পড়ুন
বানিয়াচংয়ে ছেলেকে হত্যার দায়ে পিতা ও সৎভাই গ্রেফতার!

বানিয়াচংয়ে ছেলেকে হত্যার দায়ে পিতা ও সৎভাই গ্রেফতার!

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলে জাহাঙ্গীর মিয়া (২০)কে হত্যার দায়ে পাষন্ড পিতা এবং দুই সৎভাইকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। আজ মঙ্গলবার (৯ মে) আসামীদেরকে বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল,১২ নং সুজাতপুর ইউনিয়নের খাগালিয়া ইসলামপুর গ্রামের নিহত জাহাঙ্গীরের পাষন্ড পিতা আব্দুল মন্নাফ (৬০),সৎভাই মোঃ সাইদুল ইসলাম ঝন্টু (২৩)এবং জাহিদুল ইসলাম (১৭)। থানা পুলিশ সূত্রে জানা যায়, ১২নং সুজাতপুর ইউনিয়নের খাগালিয়া ইসলামপুর সাকিনে গত ১২ মার্চ ২৩ইং তারিখ পারিবারিক কলহের জের ধরিয়া পাষন্ড পিতা আব্দুল মন্নাফ, তাহার ২য় সংসারের ছেলে মোঃ সাইদুল ইসলাম ঝন্টু, জাহিদুল ইসলাম এবং ২য় স্ত্রী ছেনু আক্তারের সহতায়তায় রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় নিজ বসত:
আরও পড়ুন
চরভদ্রাসনে এক বসত বাড়ীতে আকস্মিক অগ্নিকাণ্ডে ৩টি ঘর  ভস্মিভূত

চরভদ্রাসনে এক বসত বাড়ীতে আকস্মিক অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মিভূত

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের হাজীডাঙ্গী গ্রামের মৃত আলিমদ্দিন মন্ডলের ছেলে হাছেন মন্ডল (৬০) এর বসত বাড়ীতে মঙ্গলবার বিকেলে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে। রান্না ঘরের চুলোর আগুন রেয়ে উঠে অগ্নিকান্ডের সূত্রপাত হওয়ার পর মুহূর্তের মধ্যে একই সারির তিনটি ছোনের ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়। এতে ওই হত দরিদ্র পরিবারের প্রায় ৬০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। এ অগ্নিকান্ডের সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার সরেজমিন পরিদর্শন করেছেন এবং উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে ৫ হাজার টাকা ক্ষতিগ্রস্থ পরিবারে বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন। জানা যায়, ক্ষতিগ্রস্থ পরিবারের পুত্রবধু চুলোয় রান্না রেখে পার্শ্ববতী টিউবওয়েলে পানি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.