আদালতে ইমরান খান

শেয়ার

সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের এক আদালতে হাজির করা হয়েছে। আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির জন্য তাকে ওই আদালতে হাজির করা হয়।

ওই মামলার ইস্যুতেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরানকে মঙ্গলবার গ্রেফতার করা হয়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ‘পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সরকারি আইনজীবী দেশটির সাবেক প্রধানমন্ত্রীর ১৪ দিনের শারীরিক রিমান্ডের জন্য আদালতকে অনুরোধ করেছিলেন। কিন্তু, সরকারি আইনজীবীর ওই বক্তব্যের বিরোধিতা করেন ইমরান খানের আইনজীবী।

ডন জানিয়েছে, পিটিআই দল প্রধানের আইনজীবীরা বলেছেন যে রিমান্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের এ বিষয়ে নজর দেওয়া উচিৎ যে কীভাবে ওই ৭০ বছর বয়সী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল। এ বিষয়ে আদালতকে আগে সিদ্ধান্ত দিতে হবে।

জিও নিউজ তাদের প্রতিবেদনে জানায়, আদালতে ইমরানের শুনানি বর্তমানে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের সাবেক লেবার নেতা জেরেমি করবিন বলেছেন, সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার বিষয়টি “গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন”।

করবিন তার টুইটার অ্যাকাউন্টে বলেন যে তিনি পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.