দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর ৫ দিন পর স্বামীর মৃত্যু!
প্রতিবেদক রাজশাহী: রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দুর্গাপুর জোনাল অফিসের বিলিং সহকারি নাসরিন সুলতানা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ৫ দিন পর তাঁর স্বামী আবু তালেব মারা গেছেন। স্ত্রীর সাথে সড়ক দুর্ঘটনায় আহত হন আবু তালেব। তারপর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ১১টার দিকে রামেক হাসপাতালে মারা যান তিনি। জানা গেছে, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও উপজেলার চৌবাড়িয়া গ্রামের তাছের খতিবের ছেলে আবু তালেব গত শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। ওই দুর্ঘটনায় তাঁর স্ত্রী নাসরিন সুলতানা ঘটনাস্থলেই মারা যান। ঘটনার দিন রাজশাহী মেডিকেল:
