ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামছে ম্যান সিটি-রিয়াল

শেয়ার

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম লেগের খেলায় রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

হাই ভোল্টেজ এ ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে পেপ গার্দিওলার শিষ্যরা।

আর্সেনালকে হটিয়ে প্রিমিয়ার লিগে এক নম্বর স্থান দখল করেছে তারা। অঘটনের শিকার না হলে শিরোপা তাদের ঘরেই উঠছে। সেই সাথে দুর্দান্ত ছন্দে রয়েছেন এবারই সিটিতে যোগ দেয়া নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড। অনেক রেকর্ডের পাশাপাশি ভেঙেছেন প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড। এই মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে তার এবারের গোল সংখ্যা ৫১ টি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.