লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন পারভেজ। তিনি হাজিরহাট বাজার ব্যবসায়ী খোকনের পুত্র। পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে নিজেকে সক্রিয় রেখেছেন তিনি।
কমলনগর উপজেলা ছাত্রলীগের বর্তমান দপ্তর সম্পাদক পারভেজ ঢাকা নিউ মডেল ইউনিভার্সিটি এন্ড কলেজে পড়াশোনা করছেন।
অনুভূতি প্রকাশ করে পারভেজ বলেন, আমাকে উক্ত কমলনগর উপজেলা ছাত্রলীগের পূনাঙ্গ কমিটিতে দপ্তর সম্পাদক নির্বাচিত করায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারন করে সকলের সাথে মিলেমিশে চলবো এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নিজেকে নিয়োজিত রাখবো। এছাড়াও আমার সব থেকে বড় কাজ থাকবে আমি যদি মানুষের কল্যাণে কাজ করা এবং আমি সামাজিক ও শিক্ষামূলক সকল কাজেও নিজেকে নিয়োজিত রাখবো।
সবার কাছে দোয়া চাই যেন আমার পরিবার এবং আমার দাদা ভাইয়ের রেখে যাওয়া সম্মানটুকু ধরে রাখতে পারি।
