দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর ৫ দিন পর স্বামীর মৃত্যু!

শেয়ার

প্রতিবেদক রাজশাহী:
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দুর্গাপুর জোনাল অফিসের বিলিং সহকারি নাসরিন সুলতানা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ৫ দিন পর তাঁর স্বামী আবু তালেব মারা গেছেন। স্ত্রীর সাথে সড়ক দুর্ঘটনায় আহত হন আবু তালেব। তারপর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকাল ১১টার দিকে রামেক হাসপাতালে মারা যান তিনি।

জানা গেছে, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও উপজেলার চৌবাড়িয়া গ্রামের তাছের খতিবের ছেলে আবু তালেব গত শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। ওই দুর্ঘটনায় তাঁর স্ত্রী নাসরিন সুলতানা ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আবু তালেব ও তাঁর স্ত্রী রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দুর্গাপুর জোনাল অফিসের বিলিং সহকারী নাসরিন সুলতানা।

নগরীর বিনোদপুর এলাকায় ঢাকা মহাখালী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একতা ট্রাভেলস এর একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনা স্থলেই নিহত হন আবু তালেবের স্ত্রী নাসরিন সুলতানা। এ সময় আবু তালেব মারাত্মক আহত হলে তাকেও উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও আবু তালেবের স্বজনরা তাঁর মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.