বি. চৌধুরী (নোয়াখালী প্রতিনিধি)
নোয়াখালী বেগমগঞ্জের কাদিরপুরে মাছ ব্যবসায়ীর উপর হামলায় বাড়িঘর ভাঙচুর ও লাখ টাকা লুটপাট ।
ঘটনাটি ঘটেছে,গয়েছপুর গ্রামের ৬ নং ওয়ার্ড সোনাগাজী সর্দার বাড়িব সামনে। ২৪ জুলাই রাত ১১ টা। অস্ত্রধারী হামলাকারী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মাছ ব্যবসায়ী জসীম পৌরণ বিবি বাজার থেকে বাড়ী যাওয়ার সময় পথে গতিরোধ করে সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে । শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দৌঁড়ে পালিয়ে যায।
হামলাকরীরা হলোঃ বাবুল (৫৫) ফারুক (৫০) তাজুল ইসলাম (৩৪) আবদুল (৩০) হাসান (২০) মমিন ( ৪৫) উল্লেখিত তারা মাছ ব্যবসায়ী সেলিম কে কুপিয়ে কুপিয়ে আহত করে মাছ বিক্রয়ের ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
চিৎকার শুনে মাছ ব্যবসায়ী ১০ বছরের ছেলে এগিয়ে আসলে তারা তাকে লাথি মেরে পুকুরে ফেলে দেয়। বাড়ি ঘরে হামলায় করে প্রায় ১ লাখ টাকা লুটপাট করে।
এ ঘটনায়, মাছ ব্যবসায়ী জসিম বেগমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বেগমগঞ্জ মডেল থানা অভিযোগ দায়ের করেছে।
ওসি মীর জাহেদুল হক ( রনি) জানান, আাসামীদের গ্রেপ্তার চেষ্টা চলছে । এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।
