শীর্ষ নিউজ

নির্বাচনী সভায় গেলে লাশ ফেলে দেওয়ার হুমকী

নির্বাচনী সভায় গেলে লাশ ফেলে দেওয়ার হুমকী

রামগঞ্জে ১১দলীয় ঐক্যজোটের সংবাদ সম্মেলন আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে বাধা, বিলবোর্ড ও পোস্টার ভাঙচুর এবং নারী কর্মীদের হেনস্থা ও নির্বাচনী জনসভায় উপস্থিত হলে লাশ ফেলে দেওয়ার হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম। বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) দুপুরে রামগঞ্জের মোহাম্মদীয়া সুইটস হলরুমে এ সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন তারা। সংবাদ সম্মেলনে১১ দলীয় ঐক্যজোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজুল হাসান পাটোয়ারী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও:
আরও পড়ুন
রামগঞ্জে সরকারি খাল দখল করে  অবৈধ সেতু নির্মান

রামগঞ্জে সরকারি খাল দখল করে  অবৈধ সেতু নির্মান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ‎‎লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রকাশ্যে সরকারি খাল দখল করে রাতের আঁধারে অবৈধ সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নের হানুবাইশ খালটি এলাকাবাসীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম সেই খালটি দখল করে ব্যক্তিগত প্রয়োজনে স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ‎স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, জাফর নামের এক ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমোদন, নকশা বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই খালের ওপর সেতু নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। নির্মাণকাজ চলাকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকাজুড়ে প্রশ্ন উঠেছে। ‎অভিযোগ অস্বীকার করে জাফর শাহিন দাবি করেন, সেতুটি তাঁর নিজস্ব জায়গার ওপর নির্মাণ করা:
আরও পড়ুন
আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

আজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবেবরাত। হিজরি সনের ১৪ শাবান রাত লাইলাতুল মুবারাকা বা বরকতময় এক পবিত্র রজনি। মহান আল্লাহ রব্বুল আলামিন এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন এ রাতে মানুষের জন্ম-মৃত্যু ও আমল অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারণ করা হয়। তাই মুসলিম বিশ্বে পবিত্র এ রাতটি সৌভাগ্য রজনি হিসেবে পালিত হয়ে থাকে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও মহান আল্লাহর রহমত, বরকত ও সন্তুষ্টিলাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকারসহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি পালন করে থাকেন। পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক:
আরও পড়ুন
রামগঞ্জে সরকারী কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

রামগঞ্জে সরকারী কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে রামগঞ্জে সরকারি দপ্তরের কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার ২ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গড়িমসি করায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর অভাবে:
আরও পড়ুন
বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যেতে চায় জামায়াত; চরমোনাই পীর।

বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যেতে চায় জামায়াত; চরমোনাই পীর।

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম অভিযোগ করেছেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় জামায়াতে ইসলামী বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগে লিপ্ত হয়েছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে দ্বিমুখী আচরণ করছে দলটি। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর শিশু পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, কথাবার্তা আর বাস্তব কর্মকাণ্ডের মধ্যে বিস্তর ফারাক থাকলে জনগণ তা বুঝতে দেরি করে না। ক্ষমতার মোহে পড়ে যারা বিদেশি প্রভাবের দ্বারস্থ হয়, তাদের আসল চেহারা ধীরে ধীরে প্রকাশ পায়। তিনি আরও বলেন, অতীতে বিএনপি-জামায়াত:
আরও পড়ুন
নির্বাচনী কাজে বাধা, বিলবোর্ড ভাঙচুর ও নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদ

নির্বাচনী কাজে বাধা, বিলবোর্ড ভাঙচুর ও নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদ

রামগঞ্জে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী মাহবুব আলমের সংবাদ সম্মেলন আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে বাধা, বিলবোর্ড ও পোস্টার ভাঙচুর এবং নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঐক্যজোট। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রামগঞ্জের মোহাম্মদীয়া সুইটস হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে১১ দলীয় ঐক্যজোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজুল হাসান পাটোয়ারী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের নির্বাচনী কার্যক্রম পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। শান্তিপূর্ন ও:
আরও পড়ুন
রামগঞ্জে শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম লেদু মালের ইন্তেকাল

রামগঞ্জে শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম লেদু মালের ইন্তেকাল

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড সোনাপুরের সাবেক কাউন্সিলর ও রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইসলাম লেদু মাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মালের বাবা। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন এবং উপজেলা শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার ইন্তেকালে রামগঞ্জসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ:
আরও পড়ুন
সাংবাদিকদের উদ্দেশ্যে যা বললেন হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী

সাংবাদিকদের উদ্দেশ্যে যা বললেন হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর- ১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর সাথে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধা সাড়ে ৬টায় রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন রামগঞ্জ শাখার সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন:
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের  চূড়ান্ত লড়াইয়ে দুই হাজার প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে দুই হাজার প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৯৬৭ প্রার্থী (ইসির প্রাথমিক হিসাব)। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার ৩০৫ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিএনপির বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত তাদের কয়েকজন নির্বাচন থেকে সরে গেছেন। ১০ দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে শরিক দলগুলোর প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তবে মাঠে রয়ে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। দলীয় কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ ও সমমনা বেশ কয়েকটি দলের প্রার্থী নেই এ নির্বাচনে। মঙ্গলবার বিকাল ৫টায় ২৯৮টি আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। পুনঃতফসিলের কারণে পাবনা-১:
আরও পড়ুন
মামলা উপেক্ষা ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ

মামলা উপেক্ষা ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ

‎কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে মামলার তদন্ত পক্ষে নিতে রাতের আধাঁরে প্রবাসির জমি দখল চেষ্টার অভিযোগ উঠে স্থানীয় আলী হোসেন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ‎ ‎উপজেলা চরলরেন্স ইউনিয়ন প্রবাসি নুর হোসেনের পৈত্তিক সম্পত্তির ১৩শতাংশ জমি দীর্ঘদিন থেকে নিজের কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেন একাধিক অভিযোগে বিতর্কিত সাবেক হিসাবরক্ষণ (অডিটর) আলী হোসেন। ‎ স্থানীয় সূত্রে জানান, অভিযুক্ত আলী হোসেন কিছুদিন পূর্বে জমির দখল নিতে চেষ্টার করলে প্রবাসির স্ত্রী বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রবাসির স্ত্রীকে ব্যাপক মারধর করে। এতে মারাত্মক জখমে আহত হন তিনি। আহত নাজমা বেগম বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত আলী হোসেন দীর্ঘদিন জেল হাজতে থাকেন। অভিযুক্ত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.