মামলা উপেক্ষা ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ

শেয়ার

‎কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে মামলার তদন্ত পক্ষে নিতে রাতের আধাঁরে প্রবাসির জমি দখল চেষ্টার অভিযোগ উঠে স্থানীয় আলী হোসেন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

‎
‎উপজেলা চরলরেন্স ইউনিয়ন প্রবাসি নুর হোসেনের পৈত্তিক সম্পত্তির ১৩শতাংশ জমি দীর্ঘদিন থেকে নিজের কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেন একাধিক অভিযোগে বিতর্কিত সাবেক হিসাবরক্ষণ (অডিটর) আলী হোসেন।
‎
স্থানীয় সূত্রে জানান, অভিযুক্ত আলী হোসেন কিছুদিন পূর্বে জমির দখল নিতে চেষ্টার করলে প্রবাসির স্ত্রী বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রবাসির স্ত্রীকে ব্যাপক মারধর করে। এতে মারাত্মক জখমে আহত হন তিনি। আহত নাজমা বেগম বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত আলী হোসেন দীর্ঘদিন জেল হাজতে থাকেন।

অভিযুক্ত আলী হোসেন জমির দখল নিতে জেলা আদালতে ১৪৪ধারা জারির নোটিশ দাখিল করেন। মামলা দখল প্রতিবেদন নিতে হঠাৎ রাতের আধাঁরে ট্রাক্টর নিয়ে হাল চাষ দিতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়ে পালিয়ে যায় তিনি।
‎
‎ভুক্তভোগী নাজমা বেগম জানান, আমার স্বামী তার বাবা ছফি উল্যাহ’র মালিকানা ও রেকডীও পৈত্তিক সম্পত্তি ভাগ বন্টনের পর চর লরেন্স মৌজার আরএস ১২১৯ নং খতিয়ানের ৬৩৩৪ নং দাগে ১৩শতাংশ জমি ভাগে পান। এতে ক্ষিপ্ত হয়ে তার বড় ভাই আলী হোসেন তার উপর মারধর করেন। এবং জেলা আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলমান রয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন পক্ষে নিতে জোরপূর্বক রাতের আধাঁরে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে গেলে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যান। এতে জমিতে তার সরিষার চাষ ছিল। হাল চাষ করায় সব সরিষার চারা নষ্ট হয়ে যায়। এতে তিনি ক্ষতিগ্রস্ত হন।

এছাড়াও অভিযুক্ত আলী হোসেন এর বিরুদ্ধে আমার স্বামী নুর হোসেন এর বাবা ও ভাই-বোনদের একাধিক জমি দখল ও রেজিষ্ট্রি করার অভিযোগ রয়েছে। এবং এসব বিষয়ে স্থানীয় থানা ও জেলা আদালতে মামলা চলমান রয়েছে।
‎
‎অভিযুক্ত আলী হোসেন বলেন, জমি সংকান্ত বিষয়ে মামলা হলে তিনি জেল খাটেন। তবে হাল চাষকৃত জমি তার ক্রয়কৃত সম্পত্তি।

চর লরেন্স ইউনিয়ন ভূমি তহশিলদার জাফর আকবর হোসাইন বলেন, এই জমি সংকান্ত বিষয়ে জেলা আদালতে মামলা রয়েছে। তদন্ত চলছে। জোরপূর্বক দখল করে তো দখলদার দাবি করা যাবে না। খোঁজ-খবর নিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.