সিনিয়র সাংবাদিকের প্রতি অবহেলা: কিছু প্রশ্ন, কিছু দায়
প্রদীপ কুমার রায় : গতকালই একটি পোস্টে উল্লেখ করেছিলাম—জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের সম্মানী আমার পর্যন্ত পৌঁছেনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আরেকটি দুঃখজনক অভিজ্ঞতার মুখোমুখি হলাম। রায়পুরের গুহা চাইনিজ রেস্তোরাঁয় আজ আয়োজিত বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণই জানানো হয়নি। বিষয়টি সত্যিই কষ্ট দিয়েছে। আমার দাওয়াত পেতেই হবে—এমন কোনো দাবি আমার নেই। তবে দাওয়াত না পাওয়ার কারণ অনুসন্ধান করার অধিকার একজন সংবাদকর্মীর নিশ্চয়ই থাকে। বিশেষ করে যখন দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট দল নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করা হয়েছে জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। দুঃখজনক বাস্তবতা হলো—অনেক ক্ষেত্রেই দেখা যায়, যাদের লেখালেখির হাত শক্ত, পেশাগত সততা রয়েছে, তারাই প্রাপ্য:
