শীর্ষ নিউজ

অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন মারা গেছেন

অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন মারা গেছেন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। মৃত্যুকালে এই কিংবদন্তি ক্রিকেটারের বয়স ছিল ৫২ বছর। ধারণা করা হচ্ছে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেন ওয়ার্ন। শেন ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার ছিলেন। তিনি ১৪৫ টেস্টে অংশ নিয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেন। তার চেয়ে বেশি উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।
আরও পড়ুন
সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিধিমালা কেন নয়: হাইকোর্ট

সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিধিমালা কেন নয়: হাইকোর্ট

দেশের সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিষয়ে বিধিমালা কেন করা হবে না, তা জানতে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজ–সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। ১ সেপ্টেম্বর দেওয়া রুলের বিষয়টি সোমবার জানা যায়। অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজ–সংক্রান্ত ফেসবুক:
আরও পড়ুন
সঠিক তথ্য-উপাত্ত নেই এমন অনলাইনের বিষয়ে শিগগিরই ব্যবস্থা

সঠিক তথ্য-উপাত্ত নেই এমন অনলাইনের বিষয়ে শিগগিরই ব্যবস্থা

ঢাকা: সঠিক তথ্য-উপাত্ত পাওয়া যায়নি এমন অনলাইনগুলোর বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমরা এর আগে অনেকগুলোর তালিকা প্রকাশ করেছি। গতকাল দ্বিতীয় দফায় দেশের প্রতিষ্ঠিত প্রায় সবগুলো অনলাইন নিউজপোর্টাল তালিকায় আছে। এটি অব্যাহত থাকবে। কারণ এটি চলমান প্রক্রিয়া। আর যে সব অনলাইনের ক্ষেত্রে সঠিক তথ্য-উপাত্ত পাওয়া যায়নি সেগুলোর বিষয়ে আমরা শিগগিরই ব্যবস্থা নেবো। সোমবার (৩০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষ সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গতকাল কিছু অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর আগে কিছু নিউজপোর্টালকেও নিবন্ধন দেওয়া হয়েছে, আর যারা পাননি তাদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা যাচ্ছে। তারা নিবন্ধন:
আরও পড়ুন
ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্রপতির স্বাক্ষর

ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্রপতির স্বাক্ষর

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য গণমাধ্যমকে জানান। রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনটি কার্যকর হলো। জাতীয় সংসদের ভেতরে-বাইরে বিভিন্ন পক্ষের আপত্তি, উদ্বেগ ও মতামত উপেক্ষা করে গত ২৬ সেপ্টেম্বর সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে। আইনটি পাস হওয়ার প্রতিবাদে সম্পাদকেরা মানববন্ধন করার ঘোষণা দেন। এরপর তাঁদের সঙ্গে বৈঠকও করেন আইন, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। সেখানে গণমাধ্যমের আপত্তিতে থাকা ধারাগুলো আলাপ–আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়। ৩ অক্টোবর গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপরাধী মন না হলে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.