শীর্ষ নিউজ

ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আ. লীগ নেতা ও কলেজ ছাত্রী নিহত

ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আ. লীগ নেতা ও কলেজ ছাত্রী নিহত

রাজধানীতে অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতের একজন মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫৪)। তিনি নিজ গাড়িতে বসা ছিলেন। অন্যজন রিকশারোহী সামিয়া আফরিন প্রীতি (২৪)। তিনি ঢাকার একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তির নাম মুন্না (২৬)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অস্ত্রধারীরা এ হামলা চালায়। স্থানীয়রা বলেন, অস্ত্রধারীরা মোটরসাইকেলে এসে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তখন গাড়ির ভিতর বসা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ হন চালক:
আরও পড়ুন
নরসিংদীতে সুন্নতে খাতনার খাবার খেয়ে অসুস্থ হয়ে শিশুসহ ২০ জন হাসপাতালে

নরসিংদীতে সুন্নতে খাতনার খাবার খেয়ে অসুস্থ হয়ে শিশুসহ ২০ জন হাসপাতালে

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলার মনোহরদীতে সুন্নতে খাতনার খাবার খেয়ে অসুস্থ হয়ে ২০ শিশু ও নারী-পুরুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের বেশিরভাগই শিশু। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নলুয়া গ্রামের জুয়েলের বাড়িতে সুন্নতে খাতনার খাবার খেয়ে ২০ নারী-পুরুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ১৬ জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, নলুয়া গ্রামের জুয়েলের বাড়িতে দুপুরে সুন্নতে খাতনা উপলক্ষে ভূড়িভোজের আয়োজন করা হয়। এতে মুরগীর রোস্ট, গরুর গোশত, ডাল, দই, ভাতের ব্যবস্থা ছিলো। সেখানে খাবার গ্রহণের পর বিকেল থেকে স্বয়ং খতনার শিশু জুয়েলের:
আরও পড়ুন
রামগঞ্জে পুলিশের সেই এসআই গ্রেপ্তার

রামগঞ্জে পুলিশের সেই এসআই গ্রেপ্তার

আবু তাহের রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নোয়াখালী পুলিশ লাইনন্স রিজাব পুলিশের এসআই মোহাম্মদ উল্যা রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজ বাড়ির শহীদ উল্যা নামের এক বৃদ্ধ জেঠাতো ভাইকে নিজ হাতে চাপাতি দিয়ে এলোপতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় সহিদ উল্যার ছেলে মোঃ সাইফুল ইসলাম পুলিশের এসআই মোহাম্মদ উল্যা রিপন ও তার স্ত্রী নাজমা বেগম এবং বোন সুফিয়া বেগমসহ ৫জনকে আসামী করে দায়ের করা মামলায় রামগঞ্জ থানা পুলিশ ২১ মার্চ (সোমবার) পুলিশ এস আই রিপনকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরন করেছেন। একইদিন সকালে মামলার ৪নং আসামী আমানত উল্যাকেও দাসপাড়া নিজ বাড়ী গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছেন। এসআই রিপনের:
আরও পড়ুন
রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার

রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার

আবু তাহের, রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ সরকারি হাসপাতালগুলোর পাঁচশত গজ দূরত্বের মধ্যে কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থাকতে পারবে না। এমন আইন থাকলেও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে ১০ থেকে ৫০ গজের মধ্যে রয়েছে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এ ছাড়াও এসব প্রতিষ্ঠানের বৈধ প্রয়োজনীয় কাগজপত্র নেই। কোন নিয়মনীতির তোয়াক্কা না করে এসব প্রতিষ্ঠান গড়ে উঠার পিছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন সুধী সমাজ। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একশ্রেণীর ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় ও আয়া এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে নির্ধারিত কমিশন বানিজ্যে জড়িত। অনেক ডাক্তার ডিউটিও করেন। তাছাড়া প্রত্যেকটি ক্লিনিক ও ডায়াগনিস্ট সেন্টারের পক্ষ থেকে বহিরাগত একটি:
আরও পড়ুন
উচ্চশব্দে গানবাজনা করলেই ৭৫ হাজার টাকা জরিমানা

উচ্চশব্দে গানবাজনা করলেই ৭৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ বিয়েসহ অন্যান্য অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজনার জন্য সতর্কতা জারি করেছেন। আর এই কাজটি করলে ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। চেয়ারম্যানের এ সতর্কবার্তা গুলো হাফেজ মনিরুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী নির্দেশনা রূপে ফেসবুকে প্রচার করছেন। খালেদ সাইফুল্লাহর দাবি করেন, তিনি ওই লোককে চেনেন না। ওই লোক তার সতর্কবার্তাকে ভিন্নরূপে প্রচার করছেন। আমি ওই ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে থানায় জিডি করা হবে। চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বলেন, রাতে উচ্চশব্দে গানবাজনা হলে মানুষ ঘুমাতে পারে না। এজন্য রাতে গানবাজনা না করার জন্য সতর্ক করা হয়েছে। মানুষ যদি অভিযোগ দেয় তাহলে:
আরও পড়ুন
দীর্ঘ ২২ বছরেও এমপিও ভুক্ত হয়নি রাজিবপুর মহিলা কলেজ

দীর্ঘ ২২ বছরেও এমপিও ভুক্ত হয়নি রাজিবপুর মহিলা কলেজ

কুড়িগ্রাম প্রতিনিধি সাবেক অধ্যক্ষ মোঃ আবু সাঈদ ১৯৯৯ সালে এই কলেজ প্রতিষ্ঠা করেন। রাজিবপুর মহিলা কলেজের একাডেমিক ভবন ১৫ অক্টোবর ২০১৫ সালে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । একাডেমিক স্বীকৃতি দেওয়া হয় ১ই জানুয়ারি ২০০৪ সালে । রাজিবপুর মহিলা কলেজের ২০১৮ শিক্ষা বর্ষে ১৯৮ জন,২০১৯ শিক্ষা বর্ষে ২১১ জন,২০২০ শিক্ষা বর্ষে ২১০ জন এবং ২০২১ শিক্ষা বর্ষে ২০৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে । রাজিবপুর মহিলা কলেজের শিক্ষক, কর্মচারীসহ ২২ জন কর্মরত আছেন । রাজিবপুর মহিলা কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান বলেন, ১৯৯৯ সালে নিজ অর্থায়নে এই কলেজটি পরিচালনা করে আসছি, কলেজটি এমপিওভুক্ত না হওয়ার কারণে এই কলেজের অনেক শিক্ষক:
আরও পড়ুন
নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব না : শিক্ষামন্ত্রী

নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব না : শিক্ষামন্ত্রী

পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ মার্চ থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৩ মার্চ) সকালে সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। ডা. দীপু মনি আরও বলেন, করোনায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস এবং পুনর্বিন্যাসিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেয়া হবে। তিনি বলেন, নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। এছাড়া পূর্বের জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান উন্নয়নের উপর একটি গবেষণা চলছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১১মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ড. মো. শাহ্ কামাল। জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার মো. মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ নুর ই আলম, বাংলাদেশ স্কাউটসের সহকারি পরিচালক মো. লিয়াকত হোসেন, মো. ফিরোজ আহমেদ, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক জাতীয় কমিটির সদস্য মো. আওলাদ হোসেন। এ সময় প্রধান অতিথি আর্থিক ব্যবস্থাপনা:
আরও পড়ুন
বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ১৪১ রানের টার্গেট বাংলাদেশ নারী দলের

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ১৪১ রানের টার্গেট বাংলাদেশ নারী দলের

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ পুননির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে। ফারজানা হকের ৫২ রানের ইনিংসে নিউজিল্যান্ডকে তারা ১৪১ রানের লক্ষ্য দিলো। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে ৪২ রান করে কোনো উইকেট না হারিয়ে। শারমিন সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি দলকে ৫৯ রান এনে দেয় । তারপরই ভেঙে যায় এই জুটি। শারমিন ৩৩ রান করেন। ফারজানা একপ্রান্ত আগলে রেখে ৬০ বলে হাফ সেঞ্চুরি করেন।
আরও পড়ুন
ব্যাটিংয়ে বাংলাদেশ, মুশফিকের শততম ম্যাচ

ব্যাটিংয়ে বাংলাদেশ, মুশফিকের শততম ম্যাচ

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। শনিবার (৫ মার্চ) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। আজ জিতলেই আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ।   এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলতে নামছেন মুশফিকুর রহিম। চোট মুক্ত হয়ে বাংলাদেশ একাদশে এসেছেন মুশফিকুর রহিম।  
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.