বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার ১৪জানুয়ারি উপজেলা চর লরেন্স এলাকায় হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। এ সময় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। শেষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব এবিএম আশরাফ উদ্দিন:
